১ মাসে ৩টি পুরস্কার পেলেন নায়িকা নিপা

বর্তমান সময়ের আলোচিত নায়িকা ও প্রযোজক সুলতানা রোজ নিপা। গত ঈদে তার সিনেমা মুক্তি পাবার পর থেকেই আলোচনায় এই নায়িকা। এবার ১ মাসের মধ্যে ৩টি সম্মাননা পেলেন এই নায়িকা। তা হলো স্টার প্লাস কমিউনিকেশন পারফরমেন্স অ্যাওয়ার্ড,  বন্ধন পারফরমেন্স অ্যাওয়ার্ড ও মানবসুর উন্নয়ন সংস্থা (মাউস) সম্মাননা পুরস্কার। চলচ্চিত্রে নির্মাণে বিশেষ ভূমিকা ও সমাজ সেবায় নিয়োজিত থাকায় এই ৩টি সম্মাননা পেয়েছেন সুলতানা রোজ নিপা।

উল্লেখ্য ছোট থেকে নায়িকা হওয়ার পোকা ঢুকেছিল সুলতানা রোজ নিপার মাথায়। তিনি ছিলেন সালমান শাহর অন্ধ ভক্ত। সেই সময় থেকে চেষ্টা করতেন কীভাবে নায়িকা হওয়া যায়। আট থেকে দশটি সিনেমাতে কাজের সুযোগ পেলেও তার কোনো সিনেমাই আলোর মুখ দেখেনি। হতাশায় পড়েন। জেদ করে পৈতৃক সম্পত্তি বিক্রি করে নিজেই লগ্নী করে ‘বড্ড ভালোবাসি’ সিনেমাটি বানান।

পরিবার থেকে কোনোভাবেই টাকা দিচ্ছিল না বিধায় নিপা আত্মহত্যার চেষ্টা করেছিলেন। নিপা জানান- সুইসাইড করতে গিয়েছিলাম। যখন আইসিইউ-তে ভর্তি, তখন পরিবার থেকে জমি বিক্রি করে টাকা দিতে সম্মতি হয়। পরে ‘বড্ড ভালোবাসি’ সিনেমাটি বানাই।

<strong>ঈদুল ফিতরে গলুই, বিদ্রোহী ও শান-এর সঙ্গে মুক্তি পেয়ে আলোচনা সৃষ্টি করেছিলো ‘বড্ড ভালোবাসি’ নামের একটি সিনেমা। এবার আসন্ন ঈদুল আযহায় সিনেমাটির টেলিভিশন প্রিমিয়ার হতে যাচ্ছে চ্যানেল আইয়ের পর্দায়।</strong>

চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগ থেকে জানানো হয়েছে, ঈদের ৬ষ্ঠ দিন সকাল ১০টা ১৫ মিনিটে ওয়ার্ল্ড টেলিভিশন প্রিমিয়ার হবে সুলতানা রোজ নিপা প্রযোজিত ‘বড্ড ভালোবাসি’। এই ছবির মাধ্যমে তিনি নায়িকা হিসেবেও আত্মপ্রকাশ করেছেন।

সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির আগে গত ২৫ এপ্রিল চ্যানেল আই অনলাইনে “নায়িকা হওয়ার জেদ: ১৫ বছর ঘর ছাড়া, জমি বিক্রি করে সিনেমায় লগ্নি” এই শিরোনামে একটি খবর প্রকাশিত হয়। খবরটি প্রকাশের পর ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। গেল ঈদে তারকা সমৃদ্ধ অন্য সিনেমাগুলোর ভিড়ে কিছুটা দৃষ্টি কাড়ে জুয়েল ফারসি পরিচালিত এই সিনেমাটি।

&nbsp;

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *