জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন বঙ্গমাতা সাংস্কৃতিক জোট
১৫ ই আগস্ট জাতীয় শোক দিবস একটি কলঙ্কময় দিন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ শাহ আলম ও সাধারণ সম্পাদক অনুপ কুমার বড়ুয়া’র নেতৃত্বে সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক রোকন উদ্দিন পাঠান, এস বিজয় ,সাংগঠনিক সম্পাদক সরকার আলম, প্রচার সম্পাদক রাশেদুল ইসলাম রাজীব,অর্থ সম্পাদক আরেফিন হক আলভী, সহ অর্থ সম্পাদক রাজিয়া বেগম, চলচ্চিত্র বিষয়ক সম্পাদক যারা আক্তার, সদস্য জয়নুল আবেদীন, ঢাকা জেলা বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের সভাপতি সজীব আহমেদ রনি সহ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সংগঠনের নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন।
সকাল ১১ টায় বাংলাদেশ শিশু কল্যাণ কনফারেন্স লাউঞ্জ ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় দোয়া মাহফিলে ১৫ ই আগস্ট এর শহীদ সকলের প্রতি দোয়া ও মোনাজাত করা হয়। বঙ্গবাতা সাংস্কৃতিক জোটের সভাপতি শেখ শাহ আলম বলেন ১৯৭৫ সালের এই দিনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব, শেখ জামাল, শেখ কামাল শেখ রাসেল, সহ তার সপরিবারকে এক দুষ্কৃতী কারীর হাতে নির্মম ভাবে হত্যা করা হয় যা ছিল বাঙালি জাতির জন্য কলঙ্কময় দিন। আমি বঙ্গবন্ধুর পরিবারের ১৫ ই আগস্টে নিহত সকলের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি।