চট্টগ্রাম মহানগর শাখা বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের অভিষেক

চট্টগ্রাম মহানগর বঙ্গমাতা সাংস্কৃতিক জোট আয়োজিত অভিষেক অনুষ্ঠান ২০২৩

১৪ই জানুয়ারি শনিবার বঙ্গবন্ধু চট্টগ্রাম প্রেসক্লাব বঙ্গবন্ধু অডি টোরিয়ামে বঙ্গমাতা সাংস্কৃতির জোট চট্টগ্রাম মহানগর শাখা আয়োজিত অভিষেক অনুষ্ঠান প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহাতাব উদ্দিন চৌধুরী বঙ্গমাতা সাংস্কৃতিক জোট চট্টগ্রাম মহানগর যে কমিটি হয়েছে আমি এই কমিটিকে স্বাগত জানাই এবং এই কমিটি বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী হয়ে সকল প্রকার উন্নয়ন ও সাংস্কৃতিক অঙ্গনে ভূমিকা রাখবে সাংস্কৃতিক ব্যক্তিরাই পারেন আনন্দ বিনোদনের মাধ্যমে অনেক কিছু সহজ করে নিতে পারেন তাই রাজনীতির ক্ষেত্রেও অনেক এগিয়ে থাকেন মহানগর শাখার যে কমিটি এই কমিটি শেখ হাসিনার উন্নয়ন আপনাদের শিল্পীদের মাধ্যমে জনগণের মাঝে তুলে ধরবেন আপনাদের এই কমিটি যেন একটি শক্তিশালী কমিটিতে পরিণত হয় আমরা সকল প্রকার সহযোগিতা করব ঐক্যবদ্ধভাবে সংগঠনকে এগিয়ে নিয়ে যাবেন , প্রধান বক্তা বঙ্গমাতা সাংস্কৃতি জোটের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ শাহ আলম বলেন আমি একজন কর্মী আমি মাত্র এই সংগঠনকে দাঁড় করেছি এই সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আপনার আমার সকলের আমি যখন দেখি বঙ্গবন্ধুর নামে বিভিন্ন সংগঠন আছে কিন্তু যার জন্য আজ বঙ্গবন্ধু হয়েছেন সেই মহীয়সী নারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব তার নামে কোন সংগঠন নেই তখন থেকে আমার ভিতরে কাজ করলো বঙ্গবন্ধুর চেয়ে বঙ্গমাতাও দেশ স্বাধীন হতে অনুপ্রেরণা দিয়ে গেছেন বঙ্গমাতা তার কারণে আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হয়েছেন , আমি তার নামে একটা সংগঠন প্রতিষ্ঠা করেছি আপনাদের দোয়া ও আশীর্বাদে আমি সেই সংগঠনকে আমার যতটুকু অর্থ আছে তাই দিয়ে সংগঠনকে এগিয়ে নিয়ে যাচ্ছি এখন এই সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আপনাদের , অভিষেক অনুষ্ঠানে ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা দের সম্মাননা ও সম্মানী দেওয়া হয় ,

বিশেষ অতিথি চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম , বঙ্গবন্ধুর সাংস্কৃতিক জোটের সাংগঠনিক সম্পাদক শায়লা আক্তার , ৌ

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দ আব্দুর রহিম সভাপতি চট্টগ্রাম মহানগর বঙ্গমাতা সাংস্কৃতিক জোট,
সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আবু তাহের তালুকদার, আলোচনা অভিষেক অনুষ্ঠান শুরুর আগে বেলুন উড়িয়ে উদ্বোধন করেন বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের সভাপতি শেখ শাহ আলম ও  সাধারণ সম্পাদক অনুপ কুমার বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক শায়লা আক্তার, চট্টগ্রাম মহানগর বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের নেতৃবৃন্দ এসময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *