আওয়ামী লীগ হিরো আলমের কাছেও অসহায় : মির্জা ফখরুল

 

১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে সারাদেশে বিভাগীয় সমাবেশ করছে বিএনপি । কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর নয়াপল্টনে বিএনপি র কেন্দ্রীয় কার্যালয়ে সামনের সড়কে অস্থায়ী মঞ্চে হয়েছে বিক্ষোভ সমাবেশ

শনিবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ২টায় আনুষ্ঠানিকভাবে কোরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশ শুরু হয়। সরেজমিন দেখা গেছে, সমাবেশে অংশ নিতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকেবিএনপি , যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও অন্যান্য সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টনে জড়ো হন।

সমাবেশস্থলে তাদের বসার জন্য সড়কে বিছানো হয়েছে কার্পেট। যার ফলে সমাবেশে আসা নেতাকর্মীরা সড়কে অবস্থান নেওয়ায় ফকিরাপুল থেকে নাইটিংঙ্গেল মোড়গামী সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এই সড়ক দিয়ে চলাচলকারী যানবাহনগুলোকে ঘুরে দৈনিক বাংলা মোড় ও বায়তুল মোকাররম ঘুরে যেতে হচ্ছে, তাতে যাত্রীদের কিছুটা ভোগান্তিতে পড়তে হচ্ছে।

গ্যাস, বিদ্যুৎ, চাল, ডাল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে, গণতন্ত্র পুনরুদ্ধার  সরকারের পদত্যাগ সহ ১০ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির   মহাসচিব মির্জা ফখরুল ইসলাম।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালামের সভাপতিত্বে ও সদস্য সচিব রফিকুল আলম মজনু এবং আমিনুল হকের সঞ্চালনায় আরো বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন, আহমেদ আযম খান, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, কেন্দ্রীয় নেতা শামসুর রহমান শিমুল বিশ্বাস, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, ড. আসাদুজ্জামান রিপন, আবদুস সালাম আজাদ, মীর সরফত আলী সপু, মীর নেওয়াজ আলী নেওয়াজ, তাবিথ আউয়াল, প্রকৌশলী ইশরাক হোসেন, অঙ্গসংগঠনের ইশতিয়াক আজিজ উলফাত, আফরোজা আব্বাস, সুলতান সালাউদ্দিন টুকু, মোনায়েম মুন্নাসহ প্রমুখ

এদিকে বিএনপির সমাবেশকে ঘিরে সমাবেশ স্থলের পাশে হোটেল ভিক্টোরিয়া, পল্টন, ও নাইটিংঙ্গেল মোড়ে অবস্থা নিয়েছে পুলিশ। এছাড়া সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনী সদস্যদেরও দেখা গেছে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *