কেরানীগঞ্জ তিতাস গ্যাস ঠিকাদার কল্যাণ সমিতির ইফতার মাহফিল

আমাদের অর্জন.কম 

মহান স্বাধীনতা দিবস ও পবিত্র মাহেরমজান উপলক্ষে
কেরানীগঞ্জ তিতাস গ্যাস ঠিকাদার কল্যাণ সমিতির ইফতার মাহফিল

শনিবার কেরানীগঞ্জের কদমতলীর স্থানীয় একটি পার্টি সেন্টারে এ ইফতার মাহফিল, আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

এসময় কেরানীগঞ্জ তিতাস গ্যাস ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি আলহাজ্ব শেখ শাহ আলম এর সভাপতিত্বে মোঃ রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আসরারুল হাসান আশু, আগানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর শাহ খুশি বলেন তিতাস গ্যাস ঠিকাদার কল্যাণ সমিতির যেকোনো বিষয়ে আমার সহযোগিতা প্রয়োজন হলে আমি আপনাদের পাশে থাকবো সবসময়, দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী যুবলীগের সভাপতি হাজী মাহমুদ আলম ও সাধারণ সম্পাদক হাজী এইচ এম সেলিম, দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাজী মোঃ বিল্লাল হোসেন ও হাজী মোঃ সোহেল রেজা, ধর্ম বিষয়ক সম্পাদক হাজী মোঃ ফরিদ হোসেন, জিনজিরা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাজী মোঃ নাসির উদ্দিন,

কেরাণীগঞ্জস্থ পটুয়াখালী জেলা সমিতির সভাপতি হাজী সৈয়দ আবুল হোসেন খোকন ও সাধারণ সম্পাদক সাংবাদিক মো.ইউসুফ সহ কেরানীগঞ্জ তিতার গ্যাস ঠিকাদার কল্যাণ সমিতি ও তিতাস গ্যাস পাইপলাইন ঠিকাদার মালিক সমিতির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।ইফতার মাহফিলে তিতাস গ্যাস ঠিকাদার কল্যাণ সমিতি ও তিতাস গ্যাস ঠিকাদার পাইপ লাইন মালিক সমিতির সকল সদস্যদের জন্য দোয়া ও মোনাজাত করা হয় ও সবাইকে পবিত্র ঈদুল ফিতরের আগাম শুভেচ্ছা মধ্য দিয়েই অনুষ্ঠান সমাপ্তি করা হয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *