বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সকল রাজবন্দীদের বিরুদ্ধে প্রতিহিংসা মূলক সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও স্বৈরাচার হাসিনা সরকারের আমলে ভারতের সাথে রাষ্ট্র বিরোধী সকল চুক্তি বাতিলের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন ছাত্র-জনতা নাগরিক ঐক্য পরিষদ।
আজ (২৭ নভেম্বর) বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে সংগঠনটির আহবায়ক খলিলুর রহমানের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক নূরুল আমিনের সঞ্চালনায় অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাবেক চীফ হুইপ ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুক, বলেন শেখ হাসিনা পালিয়েছে তিনি এখন হিন্দু স্থানে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তার দোসররা এখনো বাংলাদেশে বিভিন্ন জায়গায় বসে বিভিন্ন রূপ নিয়ে কখনো রিক্সাওয়ালা কখন ছাড়লি কখনোই ইসকন বিভিন্ন ষড়যন্ত্র করে আসছে তাদের এই ষড়যন্ত্র বাংলাদেশে কখনোই বাস্তবায়ন হবে না শেখ হাসিনার বিচার হবে এই দেশের মাটিতেই তিনি আমার মনে হয় না আর রাজনীতিতে ফিরতে পারবেন। বিএনপির যুগ্ম মহাসচিব এডভোকেট আব্দুস সালাম আজাদ, বিএনপি’র নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ বিএনপির নির্বাহী কমিটির সদস্য কাজী রফিক, ১২ দলীয় জোটের মুখপাত্র রাশেদ প্রধান, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মোহাম্মদ ফারুক, যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি মহসিন, গণঅধিকার পরিষদ একাংশের নেতা তারেক বিভিন্ন স্তরের ব্যাক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন৷