১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করেন পল্টন থানা বিএনপি’
মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ই ডিসেম্বর রোজ রবিবার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করেন পল্টন থানা বিএনপি এসময় পল্টন থানা বিএনপি’র সাবেক সিনিয়র সহ-সভাপতি এস এম আব্বাস বলেন স্বৈরাচারী শেখ হাসিনার পুলিশ নামের আওয়ামী বাহিনীর দ্বারা আমরা নির্যাতিত হতাম যার কারণে আমরা জিয়াউর রহমানের মাজারে আসতে পারতাম না মিছিল মিটিং করতে পদে পদে বাধা পেতে হতো হামলা গায়েবী মামলার মাথায় নিয়ে প্রতিটা আন্দোলন সংগ্রামে সক্রিয়ভাবে সংগঠনের দায়িত্ব পালন করে আসছি
আপনারা জানেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি মানুষের কতটা ভালোবাসা থাকলে নির্ভয়ে নির্বিঘ্নে আজকের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে হাজার হাজার নেতা কর্মী শ্রদ্ধা জানাতে এসেছে স্বৈরাচার পালিয়েছে কিন্তু স্বৈরাচারের দোসরা এখনো বাংলাদেশে আছে তারা বিভিন্ন ষড়যন্ত্র করে যাচ্ছে এবং তাদের নেত্রী ৫ই আগস্ট ছাত্র জনতার অভ্যর্থনের মধ্য দিয়ে এক কাপড়ে পালিয়েছে ভারতবর্ষে নানা ষড়যন্ত্র করে যাচ্ছে।
এসময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক পল্টন থানা বিএনপি’র সভাপতি লোকমান হোসেন ফকির, সাবেক সিনিয়র সহ-সভাপতি এস এম আব্বাস, সাবেক সহ-সভাপতি আশরাফুল হক টিটু , সাবেক সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন।
১৩ নং ওয়ার্ড দক্ষিণ বিএনপি’র সাবেক সিনিয়র যুগ্ন আহ্বায়ক আল আমিন বাদশা, ১৩ নং ওয়ার্ড উত্তর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মো: লিটন, ১৩ নং ওয়ার্ড দক্ষিণ বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জিয়াউল হক আনোয়ারের নেতৃত্বে পল্টন থানা ১৩ নং ওয়ার্ড বিএনপি’র নেতাকর্মীরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করে।