শ্রমিক দল ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করেন।
১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করেন জাতীয়তাবাদী শ্রমিক দল ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক মোঃ সুমন ভূইয়া ও সদস্য সচিব মোঃ বদরুল আলম সবুজের নেতৃত্বে ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের থানা ওয়ার্ড নেতৃবৃন্দ শ্রদ্ধা জানান। শ্রমিক দলের আহ্বায়ক মোঃ সুমন ভুইয়া বলেন আমরা স্বৈরাচারকে তাড়িয়েছি স্বৈরাচারী দোসররা কিন্তু এখনো বাংলার মাটিতেই রয়ে গেছে তারা সবসময়ই দেশকে অস্থিতিশীল করার জন্য নানা রকমের ষড়যন্ত্র করে যাচ্ছে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে সব ধরনের সহযোগিতা করব যাতে কোন ষড়যন্ত্র সফল হতে না পারে ছাত্র জনতা সকল নেতাকর্মীর আন্দোলনের মুখে শেখ হাসিনা ভারতে পাঠিয়েছেন দেশকে অস্থিতিশীল করার জন্য নানা ষড়যন্ত্র করে যাচ্ছে আমরা স্বৈরাচার ও তার দোসরদের কোন ষড়যন্ত্র সফল হতে দিব না ইনশাআল্লাহ।
সদস্য সচিব বদরুল আলম সবুজ বলেন আমরা দীর্ঘ ১৬ বছর অন্যায় অত্যাচার নির্যাতনের শত শত গায়েবি মামলার শিকার হয়েছি ছেলে মেয়ে আত্মীয়-স্বজন থেকে পালিয়ে বেড়াতে হয়েছে স্বৈরাচার হাসিনার পুলিশ লীগ দিয়ে মিথ্যা মামলা দিয়েছে আমরা এই স্বৈরাচার কে আর বাংলাদেশে দেখতে চাই না এই স্বৈরাচারের কারণে আমরা জিয়াউর রহমানের মাজারে আসতে পারিনি পদে পদে বাধা পেতে হয়েছে স্বৈরাচার পালিয়েছে তার প্রেতাপ তারা কিন্তু এখনো বাংলাদেশে রয়ে গেছে তাদের কোন ষড়যন্ত্র এই বাংলার মাটিতে আর বাস্তবায়ন হবে না বর্তমান অন্তবর্তী কালীন সরকার একটি নির্বাচন দিবে সেই নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে আগামীর রাষ্ট্রনায়ক বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই দেশ পরিচালনা করবে ইনশাল্লাহ।