রাজাপুর কাঠালিয়া বাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন….. গোলাম আজম সৈকত

 

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বিএনপি’র অঙ্গ সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের ঝালকাঠি-০১ আসন (রাজাপুর-কাঁঠালিয়া) উপজেলা বাসীকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সোনালী অতীত বারবার কারা নির্যাতিত নেতা সাবেক কেন্দ্রীয় ছাত্রদলের সহ সাংগঠনিক বিষয়ক সম্পাদক ঝালকাঠি-০১  আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশি মো: গোলাম আজম সৈকত।

তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, এক মাস সিয়াম সাধনার পর মহাখুশির বার্তা নিয়ে এসেছে পবিত্র ঈদুল ফিতর। রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে সকল ভেদাভেদ ভুলে পবিত্র ঈদুল ফিতরের ঈদের আনন্দ ভাগ করে নিতে হবে। ধর্মবর্ণ নির্বিশেষে এই উৎসব ছড়িয়ে পড়ুক সবার মাঝে। বাংলাদেশের প্রতিটি ঘরে প্রবাহিত হোক শান্তি, সমৃদ্ধি ও আনন্দের ধারা।

সেই সাথে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) উপজেলা দেশ ও বিদেশ কর্মরত বিএনপি পরিবারের সকল নেতাকর্মীদের জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধির জন্য মহান আল্লাহ তায়ালার রহমত কামনা কামনা করছি ও রাজাপুর কাঠালিয়া”র জাতীয়তাবাদী দল বিএনপির আদর্শের সকল নেতাকর্মীদের  ঐক্যবদ্ধ থেকে আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহ্বান জানাচ্ছি ও বিএনপি চেয়ারপার্সন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করছি আপনারা জানেন আগামী রাষ্ট্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ও তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া খুব শীঘ্রই দেশে আসবেন আপনারা সকলে ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে আপনাদের সহযোগিতা কামনা করছি ও পরিশেষে সকলকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি মো: গোলাম আজম সৈকত সাবেক ছাত্রনেতা ও ঝালকাঠি ০১ রাজাপুর কাঠালিয়া আসনের মনোনয়ন প্রত্যাশী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *