বাউফলে পেট্রোলের আগুনে দগ্ধ জামায়াত নেতা মৃত্যু হয়েছে

 

পটুয়াখালীর বাউফল উপজেলায় পেট্রোলের আগুনে দগ্ধ হয়ে মো. নাসির উদ্দিন (৫২) নামে জামায়াতে ইসলামীর নেতার মৃত্যু হয়েছে।

 

রোববার (২৭ এপ্রিল) মধ্যরাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জাতীয় বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

নাসির উদ্দিন কালিশুরী ইউনিয়ন জামায়াতের ৯নং ওয়ার্ডের সেক্রেটারি এবং রাজাপুর বালিকা দাখিল মাদরাসার সিনিয়র শিক্ষক ছিলেন। তার মৃত্যুতে সহকর্মী, শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সূত্র জানায়, শনিবার (২৬ এপ্রিল) রাতে উপজেলার কালিশুরী ইউনিয়নের হিজবুল্লাহ বাজারে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিদগ্ধ হন নাসির উদ্দিন। সেদিন রাত সাড়ে ৭টার দিকে বিদ্যুৎ লোডশেডিং চলছিল। এ

সময় এক বাইকার পেট্রোল নিতে এলে মোমবাতির আলোয় পেট্রোল সরবরাহ করার সময় হঠাৎ আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে পুরো দোকানে আগুন ছড়িয়ে পড়ে।

স্থানীয়রা দ্রুত আগুন নিয়ন্ত্রণে এনে নাসির উদ্দিনকে উদ্ধার করেন। প্রথমে তাকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকায় জাতীয় বার্ন

ইউনিটে স্থানান্তর করা হয়। সেখানেই তিনি মৃত্যুবরণ করেন।

নাসির উদ্দিনের সহকর্মী মাওলানা মোহাম্মদ মহসীন মীর বলেন, তিনি একজন সৎ ও নীতিবান ব্যক্তি ছিলেন। তার মৃত্যু আমাদের জন্য অপূরণীয় ক্ষতি।

এদিকে জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ এক শোকবার্তায় গভীর শোক প্রকাশ করেন এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *