বৈদ্যুতিক গোলযোগ থেকে ঢামেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত: স্বাস্থ্যমন্ত্রী


।বৈদ্যুতিক গোলযোগ থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনের তৃতীয় তলায় করোনা আক্রান্ত রোগীদের জন্য বরাদ্দ আইসিইউতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আজ বুধবার (১৭ মার্চ) সকালে ঘটা এই অগ্নিকাণ্ডে আইসিইউ ইউনিটের তিন রোগীর মৃত্যু হয়।

ঢামেকের কোভিড আইসিইউতে অগ্নিকাণ্ড, নিহত ৩

ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক জানান, সকালে নতুন ভবনের করোনা ইউনিটের আইসিইউতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আইসিইউতে থাকা যত রোগী ছিল সবাইকে সরিয়ে ফেলা হয়েছে। তাদের পুরাতন বার্ন ইউনিটের আইসিইউ, নতুন ভবনেরই সিসিইউসহ বিভিন্ন ওয়ার্ডে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *