ঘুষ গ্রহণকালে দুদকের হাতে অডিটর আটক

 ঘুষের টাকাসহ খুলনায় হিসাব রক্ষণ অফিসের সিনিয়র অডিটর মো. আলমগীর হোসেনকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

 

বৃহস্পতিবার (১৮ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে ডুমুরিয়া উপজেলা হিসাব রক্ষণ অফিস থেকে তাকে আটক করা করা হয়।

এ বিষয়ে, দুদকের সমন্বিত খুলনা জেলা কার্যালয়ের উপপরিচালক মো. নাজমুল হাসান জানান, ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের উপসহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার (স্যাকমো) ডা. রণজিৎ কুমার নন্দীর ডিজি ফান্ডের টাকা উত্তোলন করার জন্য ঘুষ দাবি করেছিলেন হিসাব রক্ষণ অফিসের অডিটর মো. আলমগীর হোসেন।

বিষয়টি দুদককে অবগত করেন ডা. রণজিৎ কুমার নন্দী। উক্ত তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার ঘুষের টাকা নেওয়ার সময় অডিটর মো. আলমগীর হোসেনকে হাতেনাতে দুদক আটক করা হয়। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

উপজেলা হিসাব রক্ষণ অফিসার অশোক কুমার মল্লিক জানান, হঠাৎ করে দুপুরে ৭/৮জন দুদকের লোক অফিসে এসে আলমগীর হোসেনকে নিয়ে যান। অবসরে যাওয়া রণজিৎ কুমার নন্দীর ডিজি ফান্ডের টাকা উত্তোলন করে দেওয়ার জন্য আলমগীর হোসেন তার কাছে ১৫ হাজার টাকা ঘুষ দাবি করেছিলেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *