ব্রেকিং

লন্ডনে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাল যুক্তরাজ্য ..আওয়ামী লীগ

– ছবি : সংগৃহীত রাষ্ট্রীয় সফরে বৃহস্পতিবার লন্ডনে পৌঁছালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানিয়েছে আওয়ামী লীগ যুক্তরাজ্য শাখা। লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার আশেকুন নবী চৌধুরী বলেন, লন্ডনে তার অবস্থানকালীন হোটেলে স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা প্রধানমন্ত্রীকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান। রানী দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে যুক্তরাজ্য সফরে রয়েছেন প্রধানমন্ত্রী।     ১৬ সেপ্টেম্বর…

Read Full News

রামপাল মৈত্রী বিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করলেন হাসিনা-মোদী

নয়াদিল্লির ‘হায়দরাবাদ হাউস’ থেকে আনুষ্ঠানিকভাবে ভার্চুয়ালি এ প্রকল্পগুলো উদ্বোধন করেন খুলনার রামপালে মৈত্রী সুপার তাপ বিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি রূপসা নদীর ওপর রেল সেতু এবং খুলনা-দর্শনা ও পার্বতীপুর-কাউনিয়া রেল সংযোগ প্রকল্পসহ আরও চারটি প্রকল্পের উদ্বোধন করেন। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) নয়াদিল্লির ‘হায়দরাবাদ হাউস’ থেকে আনুষ্ঠানিকভাবে ভার্চুয়ালি এ…

Read Full News

তিস্তা পানিবণ্টন চুক্তিসহ সকল অমীমাংসিত সমস্যা শিগগিরই সমাধান হবে….প্রধানমন্ত্রী

  বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সম্পর্ককে প্রতিবেশী কূটনীতির রোল মডেল বলে অভিহিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বন্ধুত্ব ও সহযোগিতার মনোভাব নিয়ে সমাধান করা অন্যান্য অনেক সমস্যার মতোই তিস্তা পানিবণ্টন চুক্তিসহ সকল অমীমাংসিত সমস্যা শিগগিরই সমাধান হবে। আজ মঙ্গলবার দুপুরে হায়দরাবাদ হাউসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ‘ভারত বাংলাদেশের সবচেয়ে…

Read Full News

মুক্তিযুদ্ধে প্রেরণাদায়ক গীতিকার মাজহারুল আনোয়ারের সৃষ্টিকর্ম সংরক্ষিত থাকবে : তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ

  তথ্য ও সম্প্রচারমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, কালজয়ী গীতিকার গাজী মাজহারুল আনোয়ারের ‘জয় বাংলা, বাংলার জয়’ এবং এমন আরো গান আমাদের মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের ও মুক্তিকামী মানুষকে প্রেরণা দিয়েছে। তার সৃষ্টিকর্ম চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে সংরক্ষিত থাকবে। সোমবার (৫ সেপ্টেম্বর) দুপুরে মন্ত্রী রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)…

Read Full News

শিক্ষা প্রতিষ্ঠানের সময় পরিবর্তন হচ্ছে না শিক্ষামন্ত্রী দীপু মনি।

দেশে জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি অফিসের সময় সাময়িকভাবে পরিবর্তন করা হয়েছে। তবে শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাসের সময় পরিবর্তন হচ্ছে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। সোমবার (২৯ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ে এক মতবিনিয়ম সভায় তিনি এ কথা বলেন। দীপু মনি বলেন, চলমান বৈশ্বিক সংকট কেটে গেলে সরকারি অফিসের সময় আবার পরিবর্তন করা হবে। ২০২৩ সাল থেকে শিক্ষা…

Read Full News

নজরুলের দর্শন ও চেতনা সব শ্রেণির মানুষকে অনুপ্রাণিত করে : ঢাবি ভিসি আখতারুজ্জামান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামান বলেছেন, কাজী নজরুল ইসলামের দর্শন ও চেতনা সব শ্রেণীর মানুষকে অনুপ্রাণিত করে। আজ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কবি’র সমাধি প্রাঙ্গণে অনুষ্ঠিত এক আলোচনা সভায় সভাপতির বক্তৃতায় ভিসি এ কথা বলেন। আখতারুজ্জামান বলেন, কবি কাজী নজরুল ইসলাম ছিলেন অসাম্প্রদায়িক, মানবিক, সাম্য ও প্রেমের কবি। তিনি…

Read Full News

শর্তসাপেক্ষে আইজিপির ভিসা বাংলাদেশের জন্য অবমাননাকর : মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জাতিসঙ্ঘের পুলিশপ্রধান সম্মেলনে যোগ দেয়ার জন্য পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদকে যুক্তরাষ্ট্র শর্তসাপেক্ষে ভিসা দেয়ায় জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। শর্তসাপেক্ষে ভিসা দেয়া বাংলাদেশের জন্য অবমাননাকর। আজ শনিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল বলেন, এই ধরনের শর্তসাপেক্ষে…

Read Full News

বায়রা সম্মিলিত ঐক্য পরিষদের মতবিনিময় সভা

বায়রা নির্বাচন সম্মিলিত ঐক্য পরিষদের মতবিনিময় সভা ২০২২-২৪ আসন্ন বায়রা  নির্বাচন  বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি বায়রা নির্বাচন উপলক্ষে বায়রা সম্মিলিত ঐক্য পরিষদ  উদ্যোগে মতবিনিময়  বুধবার বিকেলে রাজধানীর অফিসার্স ক্লাবে মত বিনিময় সভার আয়োজন করা হয় উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন গোলাম সারোয়ার সম্মায়ন কারী ও প্রতিষ্ঠাতা সহ সভাপতি হাব, প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রধান সম্মায়কারী সাবেক…

Read Full News

১৫০ আসনে ইভিএমে ভোট নেয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন : ওবায়দুল কাদের

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সর্বোচ্চ ১৫০ আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন আওয়ামী লীগ। নারী নেত্রী আইভি রহমানের ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ রাজধানীর বনানীতে তার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের একথা জানান। তিনি বলেন, ‘সংলাপে আমরা ৩০০…

Read Full News

সাবেক নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার আর নেই

সাবেক নির্বাচন কমিশনার (ইসি) মাহবুব তালুকদার আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাজধানীর ইউনাউটেড হাসপাতালে আজ বুধবার দুপুর ১টায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুর বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন মাহবুব তালুকদারের মেয়ে আইরিন মাহবু্ব। মাহবুব তালুকদারের বয়স হয়েছিল ৮০ বছর। তার স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। ২০১৭ সালের ১৫ ফেব্রুয়ারিতে তৎকালীন প্রধান নির্বাচন…

Read Full News

নির্বাচন হলে শেখ হাসিনাকে পরাজিত করা সম্ভব নয়:…….. ওবায়দুল কাদের

নির্বাচন হলে শেখ হাসিনাকে পরাজিত করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। (২৩ আগস্ট) মঙ্গলবার সচিবালয় প্রাঙ্গণে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা ও কর্মচারী ঐক্য পরিষদ আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের বলেন, বিএনপির নেতারা বা মির্জা ফখরুল…

Read Full News

নিখোঁজ ৩৪ জেলে উত্তাল সাগর ডুবলো ১১ ট্রলার,

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে অন্তত ১৫০ জেলেসহ ১১টি মাছধরা ট্রলার ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। অন্যান্য ট্রলারের মাধ্যমে অনেককে উদ্ধার করা হয়েছে। তবে এখনও ৩৪ জন জেলে নিখোঁজ রয়েছেন। শনিবার (২০ আগস্ট) নিখোঁজ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন আলীপুর-কুয়াকাটা মৎস্য আড়ৎ মালিক সমিতির সভাপতি আনসার উদ্দিন মোল্লা ও মহিপুর আড়ৎ মালিক সমিতির সভাপতি রাজু আহমেদ রাজা। শুক্রবার…

Read Full News

সেপ্টেম্বরই হতে পারে লোড শেডিংয়ের সর্বশেষ মাস : পরিকল্পনামন্ত্রী

আগামী সেপ্টেম্বরই লোড শেডিংয়ের সবশেষ মাস হতে পারে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেছেন, সেপ্টেম্বরের শেষের দিক থেকে লোড শেডিং আস্তে আস্তে কমে যাবে। কারণ বিশ্বব্যাপী মন্দা কেটে যেতে শুরু করেছে। মঙ্গলবার (১৬ আগস্ট) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা পরবর্তী এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। একনেক সভায় লোড শেডিং…

Read Full News

এই সরকার সহজে যাবে বলে মনে হয় না : মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বর্তমান সরকারকে পাকিস্তানের সঙ্গে তুলনা করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পাক হানাদার বাহিনী যেভাবে এ দেশের ওপর অত্যাচার-নির্যাতন করেছে, হত্যা করেছে, খুন করে এ দেশের মানুষের স্বাধীনতার আকাঙ্ক্ষাকে ধ্বংস করে দিতে চেয়েছিল, ঠিক একইভাবে আজকের অবৈধ অনির্বাচিত ফ্যাসিবাদী সরকার তারা বাংলাদেশের মানুষের সমস্ত আশা-আকাঙ্ক্ষাগুলোকে ধূলিসাৎ করেছে, ধ্বংস করে দিয়েছে। দীর্ঘ ১৫ বছর…

Read Full News

ভায়াডাক্ট দূর্ঘটনায় চায়না কোম্পানিই দায়ী : সড়ক পরিবহন সচিব: আমিন উল্লাহ নুরী

ভায়াডাক্ট দূর্ঘটনায় চায়না কোম্পানিই দায়ী বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন সচিব এবিএম আমিন উল্লাহ নুরী। মঙ্গলবার (১৬ আগস্ট) বিকেলে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। সড়ক পরিবহন সচিব বলেন,‘মূলত এ ধরনের কাজ করতে হলে আগের দিন কনসালট্যান্টের কাছ থেকে ওয়ার্ড প্ল্যান নিয়ে কাজ শুরু করতে হয়। কিন্তু চায়না গেজোভা কোম্পানি তারা এটা…

Read Full News