ব্রেকিং

মোদির সঙ্গে বৈঠকে বিরোধীদলীয় নেতারা

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতাদের সঙ্গে বৈঠকে বলেছেন ঢাকা সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার (২৬ মার্চ) দুপুর একটা ২০ মিনিটের দিকে হোটেল সোনারগাঁওয়ে বৈঠকটি শুরু হয়। বৈঠকের বিষয়টি গণমাধ্যমকে জানান জাতীয় পার্টির চিফ প্যাট্রন রওশন এরশাদের একান্ত সচিব মামুন হাসান। তিনি বলেন,‘মাত্রই বৈঠক শুরু হচ্ছে। জাপার চার জনের একটি প্রতিনিধি দল এ বৈঠকে যোগ দিয়েছেন।’জাপার…

Read Full News

স্বাধীনতা দিবসে বীর মুক্তিযোদ্ধাদের জন্য প্রধানমন্ত্রীর উপহার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শুভেচ্ছাস্বরূপ রাজধানীর মোহাম্মদপুর গজনবী রোডস্থ যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পুনর্বাসন কেন্দ্র (মুক্তিযোদ্ধা টাওয়ার-১) এ যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের মধ্যে ফলমূল ও মিষ্টান্ন প্রেরণ করেন। শুক্রবার (২৬ মার্চ) সকালে প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ গাজী হাফিজুর রহমান লিকু এবং সহকারী প্রেস সচিব এবিএম সরওয়ার-ই-আলম…

Read Full News

ঢাকায় আসলেন মোদী

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনে ঢাকায় এসেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ শুক্রবার তাকে বহনকারী বিমানটি সকাল ১০টা ৩০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।  

Read Full News

বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের জন্মদিন আজ।

বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের জন্মদিন আজ। ১৯৮৭ সালে আজকের দিনে মাগুরা জেলায় জন্মগ্রহণ করেন এই তারকা ক্রিকেটার। আজ ৩৪ বছরে পা দিলেন বাংলাদেশি পোস্টারবয়। প্রথম মাগুরার ইসলামপুর পাড়া ক্লাবের হয়ে খেলতে গিয়ে সাকিব প্রথম ম্যাচেই বাজিমাত করেন। প্রথম বলেই তুলে নিয়েছিলেন উইকেট। প্রকৃত ক্রিকেট জীবনের শুরু সেই বল থেকেই। মাগুরা মাতিয়ে সাকিব…

Read Full News

ঢাকা-দিল্লি যৌথ ঘোষণায় প্রাধান্য আগামীর রূপরেখা

ফাইল ফটো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরকে সফল করতে ব্যাপক প্রস্তুতি নেয়া হচ্ছে। সফরকালে ঢাকা ও দিল্লির মধ্যে একটি যৌথ ঘোষণা বিবৃতির মাধ্যমে প্রকাশ করা হবে। এতে দুই দেশের সম্পর্কের আগামীর রূপরেখা থাকবে। এ ঘোষণা প্রণয়নে এখন ঢাকা ও দিল্লিতে রাত-দিন কাজ চলছে। তার পাশাপাশি সফরের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করতে ইতোমধ্যে একাধিক অগ্রবর্তী দল…

Read Full News

কোটালিপাড়ায় প্রধানমন্ত্রীকে হত্যাচেষ্টা: ১৪ জঙ্গির মৃত্যুদণ্ড

২০০০ সালের ২১ জুলাই গোপালগঞ্জের কোটালিপাড়ায় ৭৬ কেজি ওজনের বোমা পুঁতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করে সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে রাষ্ট্রদ্রোহিতার মামলার ১৪ জঙ্গির মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৩ মার্চ) দুপুর সাড়ে ১২টার পর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান এ রায় ঘোষণা করেন। মৃত্যুদন্ডপ্রাপ্ত ১৪ আসামির মধ্যে ৯ জন কারাগারে রয়েছেন।…

Read Full News

স্বাস্থ্যবিধি না মানায় করোনার সংক্রমণ বাড়ছে: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, কেউ স্বাস্থ্যবিধি মানছে না। এ কারণে করোনা সংক্রমণ বাড়ছে। জনগণ সরকারকে সহযোগিতা না করলে দেশ থেকে করোনামুক্ত হবে না। দেশ থেকে করোনামুক্ত করতে সরকারকে সহযোগিতা করতে জনগণের প্রতি আহ্বান জানান তিনি।   রবিবার দুপুরে কেন্দ্রীয় ঔষধাগারের (সিএসএমডি) নতুন ভবন উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি এ কথা বলেন। সাম্প্রতিক সময়ে…

Read Full News

জনকণ্ঠের সম্পাদক আতিক উল্লাহ খান মাসুদ আর নেই

দৈনিক জনকণ্ঠ পত্রিকার প্রকাশক, সম্পাদক ও গ্লোব জনকণ্ঠ শিল্প পরিবারের চেয়ারম্যান আতিক উল্লাহ খান মাসুদ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইল্লাহি রাজিউন)।   আজ সোমবার (২২ মার্চ) ভোর সাড়ে ৫ টার দিকে তিনি বাসায় অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে বসুন্ধরা আবাসিক এলাকার একটি হাসপাতালে নেওয়ার পথে মারা যান। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা…

Read Full News

ভোটের আগেই ইউপি চেয়ারম্যান ২৭ জন!

৩৭১ ইউপিতে ২০ হাজার ৪৯০ জনের মনোনয়ন দাখিল, চেয়ারম্যান পদে ১৭৫২ জন, স্বতন্ত্র প্রার্থী ১০৯৯ জনের অধিকাংশই আওয়ামী লীগের বিদ্রোহী আগামী ১১ এপ্রিল ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রথম ধাপের ভোট। অথচ ভোটের আগেই ২৭ জন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। গত ১৯ মার্চ মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে ২৭টি ইউনিয়নে নৌকার প্রার্থী ছাড়া অন্যরা কেউ মনোনয়নপত্র দাখিল করেননি।…

Read Full News

সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘করোনা ভাইরাস আবার নতুন করে দেখা দিয়েছে। আমি সবাইকে অনুরোধ করব স্বাস্থ্যবিধি মেনে চলতে। এ সময়ে আমাদের খেয়াল রাখতে হবে যেন মানুষ অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত না হয়।’ আজ রবিবার (২১ মার্চ) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি…

Read Full News

আমাদের ব্যাটিংয়ের ওপর অনেক গর্ববোধ করি আমরা: তামিম

নিউজিল্যান্ডের পেসারদের কাছে ধরাশায়ী হয়ে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ৮ উইকেটে হেরে গেছে বাংলাদেশ। ডানেডিনের উইকেটে বিশেষ করে ট্রেন্ট বোল্টের নৈপুণ্যেই হেরে গেছে বাংলাদেশ। ৮.৪ ওভার বল করে মাত্র ২৭ রানের খরচায় ৪ উইকেট শিকার করেছেন তিনি। শুরুর ধাক্কাটিও তার।  ওপেনার তামিম ইকবালকে ১৩ রানে ফেরান বোল্ট। এর পর সৌম্যকে রানের খাতাই খুলতে দেননি…

Read Full News

স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি করোনাভাইরাসে আক্রান্ত

কোভিড ১৯-এ আক্রান্ত হয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম। এছাড়া স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএসের লাইন ডিরেক্টর মিজানুর রহমান ও ডিজির ব্যক্তিগত সহকারীরও (পিএস) করোনা শনাক্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের নন-কমিউনিকেবল ডিজিজের (এনসিডিসি) পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ রোবেদ আমিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, স্বাস্থ্যের ডিজি ছাড়াও স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর (ম্যানেজমেন্ট ইনফরমেশন…

Read Full News

বিমানবন্দরে রাজাপাকসেকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী

শ্রীলংকার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে দুই দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকা এসে পৌঁছেছেন।  শুক্রবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিতে তার এ সফর। রাজাপাকসের সফর উপলক্ষ্যে প্রধান প্রধান সড়ক বাংলাদেশ ও শ্রীলংকার জাতীয় পতাকা দিয়ে সাজানো হয়েছে। প্রধানমন্ত্রী শেখ…

Read Full News

ভিয়েতনামি ভাষায় বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণের বই প্রকাশ

ভিয়েতনামি ভাষায় বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণের বই প্রকাশ করা হয়েছে। গতকাল বুধবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকীতে ভিয়েতনামের রাজধানী হ্যানয়-এ বাংলাদেশ দূতাবাস আয়োজিত অনুষ্ঠানে বইটির মোড়ক উন্মোচন করা হয়। বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ-ইউনেস্কোর ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টার’ এর বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য এর ভিয়েতনামি ভাষায় অনুবাদের উদ্যোগ নেয় বাংলাদেশ…

Read Full News

স্কুলজীবনে মওদুদকে যেমন দেখেছেন বন্ধু শাহ মোয়াজ্জেম

শাহ মোয়াজ্জেম ও মওদুদ আহমদ দেশের অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান   ব্যারিস্টার মওদুদ আহমদ ও শাহ মোয়াজ্জেম হোসেন স্কুলজীবনের বন্ধু।  স্কুলজীবনে একই স্কুলে পড়ার পর দুজনেই ঢাকা কলেজে ভর্তি হয়ে ছাত্র রাজনীতি করেছেন।  ছাত্র সংসদ নির্বাচন করেছেন।  শাহ মোয়াজ্জেম সাধারণ সম্পাদক পদে ভোট করেন, আর মওদুদ একই প্যানেল থেকে বিনোদন সম্পাদক পদে  নির্বাচন করেন।  বন্ধু মওদুদের মৃত্যুতে…

Read Full News