চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি নির্বাচনে ভোটগ্রহণ চলছে
উৎসবমুখর পরিবেশে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি নির্বাচনে ভোটগ্রহণ চলছে। এতে করে আগামী এক বছরের জন্য নতুন নেতৃত্ব পেতে যাচ্ছে সমিতি। বুধবার (১০ ফেব্রুয়ারি) আইনজীবী সমিতির অডিটোরিয়ামে সকাল ৯টা থেকে শুরু হওয়া এ ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচনে ৪ হাজার ৪০০ সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। জানা যায়, এবারের নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সমন্বয় পরিষদ…
