ব্রেকিং

গন্তব্যে পৌঁছে দেওয়ার কথা বলে প্রাইভেটকারে উঠিয়ে সর্বস্ব লুট

বিশেষ প্রতিনিধি ১৮ জুন, ২০২১ | ছিনতাই চক্রের সদস্য আটক। ছবি: সংগৃহীত অফিস শেষে রাজধানীর কুড়িল বিশ্ব রোড এলাকায় বাসের জন্য অপেক্ষা করছিলেন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা আরিফুল ইসলাম। তার মতো আরো কয়েক জন অপেক্ষা করছিলেন। বাসে উঠতে না পেরে আরিফের সঙ্গে তারা আক্ষেপ করছিলেন। কিছু সময় পরে সেখানে আসে একটি প্রাইভেটকার। সামনে থেকে ছুটে যান কয়েক…

Read Full News

ইউএনও নারী হলে বিকল্প চায় সংসদীয় কমিটি গার্ড অব অনারে

(সংগৃহীত ফাইল ছবি) কোথাও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নারী হলে সেক্ষেত্রে তার পরিবর্তে পুরুষ কর্মকর্তা দিয়ে বীর মুক্তিযোদ্ধাদের গার্ড অব অনার দেওয়ার সুপারিশ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। রবিবার (১৩ জুন) সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়। একই সঙ্গে গার্ড অব অনার প্রদান দিনের বেলায় আয়োজন করার জন্যও কমিটি…

Read Full News

আগামী তিন দিন বৃষ্টি বাড়বে, ৩ নম্বর সতর্কতা সংকেত

আগামী তিন দিনে সারা দেশে বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ বিরাজ করছে। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় অবস্থায় রয়েছে। এর ফলে আগামী ১৪ থেকে ১৬ জুন বেশি বর্ষণ হবে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং…

Read Full News

রাজশাহীর আম বিক্রি করতে পারছেন না ব্যবসায়ীরা

রাজশাহীর আম বাজার। ছবি: করোনা ও সর্বাত্মক লকডাউনের প্রভাবে রাজশাহীতে আমের দাম ও ক্রেতা কমেছে। এছাড়াও থেমে থেমে চলছে মৌসুমি বৃষ্টি। এতে করে ক্রেতা সংকটে পড়েছে রাজশাহীর আম ব্যবসায়ীরা। রাজশাহী মহানগরীর কয়েকটি বাজার ঘুরে দেখা যায়, গুটি (আটি), গোপালভোগ, হিমসাগর (খিরসাপাত) ছাড়াও বাজারে উঠেছে ল্যাংড়া জাতের আম। সংশ্লিষ্ট ব্যবসায়ীরা বলছেন, আমের ভরা মৌসুমে বাজারে ক্রেতার…

Read Full News

পুলিশে নিয়োগ হবে ১০ হাজার কনস্টেবল

বিশেষ প্রতিনিধি ১৩ জুন, ২০২১   চলতি মাসেই বিজ্ঞপ্তি চলতি মাসের যে কোনো দিন ১০ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করতে যাচ্ছে পুলিশ সদর দপ্তর। ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা আয়োজনের জন্য এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি নিতে জেলা পুলিশ সুপারদের (এসপি) নির্দেশনা দেওয়া হয়েছে। সম্প্রতি এক চিঠির মাধ্যমে পুলিশ সদর দপ্তরের…

Read Full News

রাজধানীর ২৩ স্থানে বসবে কোরবানির পশুর হাট

 ০৪ জুন, ২০২১   আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর পৃথক ২৩টি স্থানে অস্থায়ী পশুর হাট বসানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এর মধ্যে ডিএনসিসি এলাকায় হাট বসবে ১৩টি, ডিএসসিসি এলাকায় বসবে ১০টি। এসব হাটের ইজারা ইতোমধ্যে চূড়ান্ত করার জন্য পৃথক দরপত্র আহ্বান জানিয়েছে সিটি করপোরেশন দুটি।…

Read Full News

পাবলিক-প্রাইভেট বিশ্ববিদ্যালয় সরাসরি পরীক্ষা নিতে পারবে

এখন থেকে দেশের সব পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় অনলাইনের পাশাপাশি শিক্ষার্থীদের ক্যাম্পাসে নিয়ে এসে স্বশরীরে পরীক্ষা নিতে পারবে। যদিও এতদিন কেবল অনলাইনে পরীক্ষা আয়োজনের অনুমতি ছিল। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) গতকাল বৃহস্পতিবার এক ভার্চুয়াল বৈঠকে এ অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আজ শুক্রবার ইউজিসির পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। চিঠিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে নেওয়া গত…

Read Full News

জানাজা শেষে চিরনিদ্রায় স্বাস্থ্যমন্ত্রীর মা ফৌজিয়া মালেক

অনলাইন ডেস্ক   ২৮ মে, ২০২১ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক স্বপনের মা ফৌজিয়া মালেকের জন্মভিটায় জানাজা শেষে তার স্বামী কর্নেল মালেকের কবরের পাশে সমাহিত করা হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টার সময় মানিকগঞ্জ গড়পাড়া হাইস্কুল মাঠ এবং সাটুরিয়ায় হরগজ কেন্দ্রীয় জামে মসজিদের মাঠে মরহুমের জানাযা শেষে গড়পাড়া পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এ…

Read Full News

প্রতিবাদ করলে মারধর করা হয় পরিবারের সবাইকে, শিশু কন্যাকে জানালা দিয়ে ফেলে দিলো বাস শ্রমিকরা

২৮ মে, ২০২১  পুলিশের সঙ্গে ভুক্তভোগীরা সরকারি নির্দেশনা অমান্য করে যাত্রী নেওয়ার প্রতিবাদ করায় একই পরিবারের সবাইকে মারধর করেছে বাস শ্রমিকরা। এমনকি ঐ পরিবারের সঙ্গে থাকা শিশু কন্যাকে জানালা দিয়ে ছুড়ে নিচে ফেলে দেয় শ্রমিকরা। বরিশাল নগরীর রূপাতলী বাস টার্মিনালে শুক্রবার (২৮ মে) সকাল ৮টার দিকে ঝালকাঠী বাস মালিক সমিতির মুহিন ফয়সাল পরিবহনের বাসের সুপারভাইজার…

Read Full News

একযোগে র‍্যাবের ৫০ ঊর্ধ্বতন কর্মকর্তাকে পুলিশে বদলি

ছবি: সংগৃহীত…….  ২৭ মে, ২০২১ প্রথমবারের মতো উপ-পরিচালক পদে একযোগে ৪৭ এসপিকে র‌্যাবে বদলির পর এবার র‌্যাবে থাকা পুলিশের ঊর্ধ্বতন ৫০ কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে। তাদের মধ্যে ১০ জন অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডিশনাল এসপি) এবং ৪০ জন সহকারী পুলিশ সুপার (এএসপি)। তাদেরকে ফের পুলিশে ফেরত পাঠিয়ে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৭ মে) পুলিশ…

Read Full News

‘ঘূর্ণিঝড় ইয়াস’ আসার আগেই বেড়িবাঁধ ভেঙে ডুবল রাঙ্গাবালী

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি  ঘূর্ণিঝড় ইয়াস ও জোয়ারের প্রভাবে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় তিন গ্রামের বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধ ভেঙে এবং ভাঙা বেড়িবাঁধ দিয়ে পানি ঢুকে আট গ্রামসহ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৮টা থেকে ১২টা পর্যন্ত নদ-নদীর পানি ৩-৪ ফুট বেড়ে ওইসব গ্রাম প্লাবিত হয়। মৎস্য বিভাগের তথ্যানুযায়ী, মৎস্য চাষিদের দুই কোটি টাকার ক্ষতি হয়েছে। সংশ্লিষ্টরা…

Read Full News

ঘূর্ণিঝড় সৃষ্টি হচ্ছে সাগরে, ১১০ কিমি বেগে আসার আশঙ্কা

 ২১ মে ২০২১ বঙ্গোপসাগরে সৃষ্ট বিশেষ আবহাওয়া পরিস্থিতির অবনতি অব্যাহত আছে। এখন পর্যন্ত এটি লঘুচাপে পরিণত হওয়ার দিকেই এগিয়ে যাচ্ছে। উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এলাকায় শেষপর্যন্ত তা লঘুচাপে পরিণত হতে পারে। যা পরে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।  এমন পরিস্থিতিতে এটি ২৬ মে সন্ধ্যা নাগাদ ভারতের উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলে আঘাত হানতে পারে। এর প্রভাব…

Read Full News

স্বেচ্ছায় কারাবরণের আবেদন নিয়ে থানায় অনুসন্ধানী সাংবাদিকেরা

নিজস্ব প্রতিবেদক .. ১৮ মে ২০২১  স্বেচ্ছায় কারাবরণের আবেদন নিয়ে থানায় অনুসন্ধানী সাংবাদিকেরা প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক মামলা ও তাঁকে নিপীড়নের প্রতিবাদে বিভিন্ন গণমাধ্যমের অনুসন্ধানী সাংবাদিকেরা স্বেচ্ছায় কারাবরণের আবেদন নিয়ে শাহবাগ থানায় অবস্থান নিয়েছেন সাংবাদিকেরা বলছেন, রোজিনা ইসলামের বিরুদ্ধে যে ধরনের অভিযোগ আনা হয়েছে, সেই একই অভিযোগ যেকোনো…

Read Full News

কিশোর গ্যাংয়ের ১৮ সদস্য ধরা রাজধানীতে

রাজধানীর মিরপুরের শাহ আলী ও আশুলিয়া এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে কিশোর গ্যাংয়ের ১৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল সোমবার (১৭ মে) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৪)। কিশোর গ্যাংয়ের গ্রেপ্তার সদস্যদের নাম রাতুল আহমেদ (২৪), আব্দুল্লাহ আল মামুন (১৭), মো. হৃদয় (১৯), মো. রুবেল (২৮), মো. সৌরভ (১৭),…

Read Full News

প্রেমিকের বাড়িতে গিয়ে বিষপান, কিশোরীর মৃত্যু

ময়মনসিংহ) প্রতিনিধি  ১৭ মে, ২০২১ ‘আমার মৃত্যুর জন্য রনি দায়ী, সে আমাকে স্ত্রীর মতো ব্যবহার করছে’ চিরকুট লিখে বিষপানে আত্মহত্যা করেছে মিনারা আক্তার (১৫)। স্কুলছাত্রী মিনারা স্থানীয় লাউটিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। তার আত্মহত্যার পর দায়ের করা মামলা নিয়ে বেরিয়ে আসছে স্থানীয় ইউপি সদস্যসহ এলাকার প্রভাবশালীদের গাফিলতির এক ভয়াবহ চিত্র। জানা যায়, ময়মনসিংহের…

Read Full News