ব্রেকিং

কিছুতেই কমছে না, মশার যন্ত্রণায় অতিষ্ঠ

মশা তাড়াতে ওষুধ দেওয়া হচ্ছে শহরজুড়ে। কিন্তু মশা কমার কোনো লক্ষণ নেই। রাত-দিনের পুরো সময়টাই মশার যন্ত্রণায় মানুষ অতিষ্ঠ।   নিজেরাই চেষ্টা করুন মশা নিয়ন্ত্রণের আর এজন্য যা করতে পারেন: নিম পাতা/তেলনিম পাতা নিমের তেল পোকামাকড় দূর করে। একইভাবে মশা তাড়াতেও এটি কার্যকর। এটি কর্পূরের সঙ্গে মিশিয়ে ঘরের এক কোনায়রেখে দেওয়া যেতে পারে। এর গন্ধেই মশা পালাবে। শুধু নিমপাতাও ঘরে রেখে দিতে পারেন, মশার উপদ্রব কমবে। কর্পূর মশা কর্পূরের গন্ধ একেবারেই সহ্য করতে পারে না। আপনি যেকোনো ফার্মেসীতে গিয়ে কর্পূরের ট্যাবলেট কিনে নিতে পারেন।একটি ৫০ গ্রামের কর্পূরের ট্যাবলেট একটি ছোট বাটিতে রেখে বাটিটি পানি দিয়ে পূর্ণ করুন। এরপর এটি ঘরের কোণে রেখেদিন। দুদিন পর পানি পরিবর্তন করুন। আগের পানিটুকু ফেলে দেবেন না। এই পানি ঘর মোছার কাজে ব্যবহার করলে ঘরেপিঁপড়ার যন্ত্রণা থেকেও মুক্তি পাবেন।   লেবু ও লবঙ্গ লেবু ও লবঙ্গএকটি লেবু মাঝ থেকে কেটে নিন। এরপর কাটা লেবুর ভেতরের অংশে অনেকগুলো লবঙ্গ গেঁথে দিন। লেবুরটুকরোগুলো একটি প্লেটে রেখে ঘরের কোণায় রেখে দিন। চাইলে লেবুতে লবঙ্গ গেঁথে জানালার গ্রিলেও রাখতে পারেন। এতেকরে মশা ঘরেই ঢুকবে না। রসুন রসুনের তীব্র গন্ধ মশা তাড়াতে সাহায্য করে। এজন্য কয়েকটি রসুনের কোয়া থেতলে পানিতে সিদ্ধ করতে হবে। ওই পানি সারাঘরে স্প্রে করে দিলেই মশার যন্ত্রণা থেকে রেহাই পাওয়া সম্ভব।   এছাড়াও রসুন, কাঁচা মরিচ, জিরা, নিমপাতা, কাঁচা হলুদ ভালো করে বেটে মিশিয়ে দিন। এবার তা সাদা সুতির কাপড়ে বেঁধেরেখে দিন বসার, শোবার ঘরে। এতে শুধু মশা নয়, থাকবে না কোনো পোকামাকড়ই।     বাড়ির আশপাশে স্যাঁতসেঁতে পরিবেশ ও নর্দমা থাকলে মশা বেশি হবে। বাড়ির ভেতর ও বাইরে পরিষ্কার রাখুন। কোথাও পানিজমে থাকলে পরিষ্কার করুন। ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করুন। শরীরের ক্ষতি না করে নামমাত্র খরচে মশা তাড়িয়ে, ডেঙ্গু, ম্যালেরিয়ার মতো মশাবাহিত রোগে আক্রান্ত হওয়া থেকে নিরাপদেথাকুন। বাড়ির কারো জ্বর হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।

Read Full News

আইসক্রিম খাওয়ার অপেক্ষায়?

বর্তমানে বিশ্বে হাজারো স্বাদ ও বৈচিত্র্যের আইসক্রিমের দেখা মেলে। পুরো শীত যারা অপেক্ষায় ছিলেন আাইসক্রিম খাওয়ার তাদের কাছে বসন্তের গরমে ঠাণ্ডা আইসক্রিমের চেয়ে লোভনীয় খাবার কমই আছে।    আইসক্রিম ঘরেই তৈরি করি:  চকলেট আইসক্রিম উপকরণ: গুঁড়া দুধ ৩ কাপ, পানি আড়াই কাপ, চিনি ৪ টেবিল-চামচ, চকলেটের দুটি ছোট বার, ক্রিম ১ টিন, ওভালটিন ৩ টেবিল-চামচ, তরল…

Read Full News

হারিয়ে যাচ্ছে গ্রামের ঐতিহ্যবাহী ‘কুপি’

এক সময় কুপি বাতির এই শিল্প ছিলো লাভজনক। বাতি ও চুঙ্গা তৈরি করে অনেক পরিবার জীবিকা নির্বাহ করতো। টিন, কাঁচ, মাটি এই তিন উপাদান দিয়েই তৈরি করা যায় হাতবাতি। কাঁচের বাতিগুলোর দাম ছিলো ৪০/৫০ টাকা, টিনের বাতিগুলোর দাম ছিলো ২০/৩০ টাকা আর মাটির বাতিগুলোর দাম ছিলো ৫/১৫ টাকা। উপজেলার বিভিন্ন বাড়িতে তৈরি হতো এই শিল্প।…

Read Full News

ভুয়া মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধের বদনাম করছে: শামীম ওসমান

মুক্তিযুদ্ধে অংশ না নিয়ে ভুয়া সনদধারি ব্যক্তিরা মুক্তিযোদ্ধা সেজে সমাজে বিভিন্ন পর্যায়ে স্থান দখল করে আছে। আবার অনেকে মুক্তিযুদ্ধ করেও বিভিন্ন সেক্টরে লুটপাট ও দখলবাজি করে মুক্তিযুদ্ধের বদনাম করছে বলে মন্তব্য করেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান।   শুক্রবার (৫ মার্চ) নারায়ণগঞ্জ শহরের ইসদাইর এলাকায় ওসমানি পৌর স্টেডিয়ামে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সহযোগিতায় আয়োজিত বঙ্গবন্ধু…

Read Full News

উন্নয়নশীল দে‌শে উন্নীত: সব থানায় আনন্দ উদযাপন করবে পুলিশ

স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশপ্রাপ্তি জাতির জন্য এক মাহেন্দ্রক্ষণ ও দুর্দান্ত এক অর্জন। এই উপলক্ষে আগামী ৭ মার্চ সারাদেশের ৬০৭টি থানায় আনন্দ উদযাপন করবে পুলিশ। শুক্রবার রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। এই সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গত ২৬ ফেব্রুয়ারি…

Read Full News

এইচ টি ইমাম এর কফিনে চকবাজার থানা আওয়ামী লীগের শ্রদ্ধা

  বাংলাদেশ সরকারের প্রথম মন্ত্রিপরিষদ সচিব ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এইচ টি ইমামেম কফিনে বৃহসপতি বার কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানান চক বাজার থানা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম রাডো’র নেতৃত্বে চক বাজার থানা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ।

Read Full News

বিএনপি এখন মায়াকান্না করছে: কাদের

ঢাকা: বিএনপি দেশের জনগণের জন্য এখন কৃত্রিম দরদ দেখাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ‘দেশের মানুষ বেঁচে থাকার জন্য হিমশিম খাচ্ছে’, বিএনপি নেতাদের এমন অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘করোনাকালে অসহায় ও কর্মহীন মানুষের পাশে না দাঁড়িয়ে তারা এখন মায়াকান্না করছে। ’   বৃহস্পতিবার (৪ মার্চ) সকালে…

Read Full News

যুবদল নেতা মজনুসহ ৫ জনকে আটকের অভিযোগ

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি, লেখক মুশতাক আহমেদের কারাগারে মৃত্যু এবং নোয়াখালীতে সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কির হত্যার প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী যুবদলের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ শেষে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সভাপতি রফিকুল আলম মজনুসহ পাঁচজনকে পুলিশ আটক করেছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৪ মার্চ) দুপুর ১২টার দিকে মৎস্যভবন এলাকা থেকে ডিবি পুলিশ মজনুকে আটক…

Read Full News

তথ্যমন্ত্রী সাথে বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিনিদি তথ্য মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী ড. হাছান মাহামুদ এমপি”র বাস ভবনে মঙ্গলবার বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্টাতা সভাপতি শেখ শাহ আলমের নেতৃত্বে সৌজন্য সাক্ষাৎ করেন। মাননীয় মন্ত্রীকে ফুলের শুভেচ্ছা জানান।এবং বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের প্রফাইল,মহিয়সী বঙ্গমাতা সংকলন শ্রদ্ধাঞ্জলী বঙ্গমাতা এলবাম ও একজন মহান পিতা চলচ্চিএ ডিভিডি হস্তান্তর করেন। শেখ শাহ আলম বলেন স্বাধীনতার পরে…

Read Full News

বাগেরহাটে সুপারি বাগান থেকে দিনমজুরের মরদেহ উদ্ধার

বাগেরহাটে সুপারি বাগান থেকে কাওছার শেখ (৩৫) নামে এক দিনমজুরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (০৩ মার্চ) বিকেলে বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর গ্রামের নিহতের বাড়ির পাশের একটি সুপারির বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের গলায় নিজের জামার হাতা দিয়ে লাগানো ফাঁস ছিল। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন বাগেরহাট সদর থানার…

Read Full News

ঝালকাঠিতে চুরির অভিযোগে ২ যুবক আটক

ঝালকাঠিতে চুরির অভিযোগে দুই যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। বুধবার (৩ মার্চ) সকাল ১১টার দিকে জেলা শহরের কৃষ্ণকাঠি এলাকায় এ ঘটনা ঘটে। আটক দুইজন হলেন-বাগেরহাটের কচুয়া উপজেলার কামরুল ইসলাম (৩৫) ও ঝালকাঠি সদর উপজেলার বারুহার গ্রামের রেজাউল মৃধা (৩২)। পুলিশ ও স্থানীয়রা জানান, জেলার কৃষ্ণকাঠি এলাকার বিশ্বরোডের পাশে একটি ভবনে থাকেন মাকসুদা বেগম। সকাল ১১টার…

Read Full News

প্রধানমন্ত্রীর উপহার দেয়া ঘর ভাঙা মামলায় ইউপি সদস্য আটক

বরিশাল: বরিশালের বানারীপাড়া উপজেলায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ন প্রকল্প-২ এর নির্মানাধীন ঘরের বেশকিছু পিলার ও ১টি ঘরের দেয়াল ভেঙ্গে ফেলার মামলায় ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (০১ মার্চ) বিকেল ৫টায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান পুলিশ সুপার মো. মারুফ হোসেন। গ্রেপ্তারকৃতরা হলো, ওই উপজেলার চাখার ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড সদস্য…

Read Full News

ঢাবি ক্যাম্পাসে পুলিশের গাড়ি থাকবে কেন, প্রশ্ন নুরের

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পুলিশের গাড়ি থাকবে কেন প্রশ্ন তুলেছেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। সোমবার (০১ মার্চ) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলসহ চার দফা দাবিতে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন। নুর বলেন, পুলিশের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় পুলিশকে জনগণের মুখোমুখি দাঁড় করে দেওয়া…

Read Full News

দুই ঘণ্টা আগেই দেশ ত্যাগ করেছিলেন পিকে হালদার!

প্রায় ৩ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ নিয়ে কানাডায় পালিয়ে থাকা প্রশান্ত কুমার হালদার ২০১৯ সালে অল্পের জন্য ইমিগ্রেশন পুলিশের হাত থেকে ফসকে গিয়েছিলেন। তার দেশ ত্যাগে নিষেধাজ্ঞায় দেওয়া দুর্নীতি দমন কমিশনের চিঠি ইমিগ্রেশন পুলিশ হাতে পাওয়ার দুইঘণ্টা নয় মিনিট আগেই পিকে হালদার বেনাপোল দিয়ে বিদেশ চলে যান।   সোমবার (০১ মার্চ) এমন তথ্য জানিয়েছেন…

Read Full News

জনগণ ভোট দেবে না জেনেই সরে দাঁড়িয়েছে বিএনপি : কাদের

বিএনপি ইউনিয়ন পরিষদ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সোমবার (১ মার্চ) ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যুক্ত হন। তিনি বলেন, বিএনপি আমলে তারা একটাও উন্নয়নের সফলতা দেখাতে পারেনি,…

Read Full News