ব্রেকিং

সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত গ্রেপ্তার

  হত্যা মামলায় সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত গ্রেপ্তার হয়েছে। মঙ্গলবার (২৭ আগস্ট) রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিতে নিহতের ঘটনায় সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক হত্যা মামলা হয়েছে। মোহাম্মদ এ আরাফাত দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের একজন থিংক ট্যাঙ্ক…

Read Full News

অন্তর্বর্তী সরকারে ফের দফতর পুনর্বণ্টন

  অন্তর্বর্তীকালীন সরকারের সদস্যদের মধ্যে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে। মঙ্গলবার (২৭ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী প্রধান উপদেষ্টা ড. মুহামদ ইউনুস পেয়েছেন ছয়টি মন্ত্রণালয় বা বিভাগের দায়িত্ব। এগুলো হলো– ১. মন্ত্রিপরিষদ বিভাগ; ২. প্রতিরক্ষা মন্ত্রণালয়; ৩. সশস্ত্র বাহিনী বিভাগ; ৪. খাদ্য মন্ত্রণালয়; ৫. জনপ্রশাসন…

Read Full News

৪০০০ হাজার আনসার সদস্যের বিরুদ্ধে মামলা

  বেআইনি সমাবেশ ও পুলিশের কাজে বাধাদানের অভিযোগে ১১৪ জনের নাম উল্লেখসহ ৪ হাজার ১১৪ আনসার সদস্যদের বিরুদ্ধে মামলা হয়েছে। রাজধানীর পল্টন মডেল থানায় এ মামলা করা হয়েছে। সোমবার (২৬ আগস্ট) পল্টন থানার উপপরিদর্শক সাজ্জাদ হোসেন ভুইয়া মামলাটি করেছেন। এ মামলায় ৯৫ আনসার সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তাদের ঢাকার আদালতে হাজির করা হবে। এর আগে…

Read Full News

আনসারদের অতর্কিত হামলায় ৬ সেনাসদস্য আহত

  সচিবালয়ের নিরাপত্তায় নিয়োজিত সেনাবাহিনীর টহলের ওপর ইট-পাটকেল নিক্ষেপসহ লাঠি দিয়ে আঘাত করে উত্তেজিত আনসার সদস্যরা। এসময় ছয় সেনাসদস্য আহত হন এবং এর মধ্যে একজন সেনাসদস্যের অবস্থা গুরুতর। সোমবার (২৬ আগস্ট) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আইএসপিআর জানায়, ২৫ আগস্ট আইনশৃঙ্খলা রক্ষায় মোতায়েনরত সেনাসদস্যরা বাংলাদেশ সচিবালয় এলাকার সার্বিক…

Read Full News

বিপ্লবীদের দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার পরিচালনার আহ্বান মেজর (অব.) হাফিজ উদ্দিন

  শুধু বুদ্ধিজীবী আর এনজিও কর্মী নয়, বিপ্লবীদের দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার পরিচালনার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। তিনি বলেছেন, শেখ হাসিনা সরকারকে মদদ দিয়েছিল যে উপদেষ্টা পরিষদ, প্রশাসনে এমন যারা আছেন তাদের সরিয়ে দিতে হবে। রোববার (২৫ আগস্ট) জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা…

Read Full News

মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলোর সুষ্ঠু তদন্তে জাতিসংঘের সহায়তা চেয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার দপ্তরে উপদেষ্টারা সৌজন্য সাক্ষাৎ করেন। ছবি পিআইডি ছাত্র-জনতার আন্দোলনের সময় মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলোর সুষ্ঠু তদন্তে জাতিসংঘের সহায়তা চেয়েছেন তথ্য ও সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম। রোববার (২৫ আগস্ট) জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার দপ্তরের এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রধান রোরি মুঙ্গোভেনের নেতৃত্বে প্রতিনিধি দল ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি…

Read Full News

অন্তর্বর্তী সরকার যৌক্তিক সময়ের মধ্যে একটা নির্বাচনের ব্যবস্থা করবেন….মির্জা ফখরুল

নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে দেশের সংস্কার করতে হবে; এর কোনো বিকল্প নেই জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের প্রত্যাশা অনেক। আমরা সবাই মনে করি এ অন্তর্বর্তী সরকার যৌক্তিক সময়ের মধ্যে একটা নির্বাচনের ব্যবস্থা করবে। শনিবার (২৪ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে ভাসানী অনুসারী পরিষদের উদ্যোগে আয়োজিত ‘মজলুম জননেতা মওলানা…

Read Full News

ডিজিএফআই দিয়ে শেখ হাসিনা আমাকে দেশত্যাগে বাধ্য করেন… এস কে সিনহা

সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহা। ফাইল ছবি সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহা তার দেশত্যাগের কারণ হিসেবে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। এক্সক্লুসিভ এক সাক্ষাৎকারে তিনি জানান, কীভাবে তাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছিল এবং সে সময় কী কী ঘটেছিল তার সঙ্গে। সংবিধানের ষোড়ষ সংশোধনী বাতিলের রায় দেওয়ার পর নানা ঘটনার মধ্য…

Read Full News

বিএনপির শামা ওবায়েদের নামে হত্যা মামলা

  ফরিদপুরে কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক (পদ স্থগিত) শহীদুল ইসলামের সমর্থক কবির ভূঁইয়াকে (৫০) কুপিয়ে হত্যার ঘটনায় বিএনপির সাংগঠনিক সম্পাদক (পদ স্থগিত) শামা ওবায়েদকে (৫২) আসামি করে মামলা হয়েছে। শুক্রবার দিবাগত রাত (২৩ আগস্ট) ১টার দিকে নগরকান্দা থানায় নিহত কবির ভূঁইয়ার স্ত্রী মোনজিলা বেগম (৪৪) বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন। এ মামলায় ৩৬…

Read Full News

ধর্ষণের হুমকি, আইনের আশ্রয় নিলেন মিমি

  আরজি কর হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যার ঘটনায় অপরাধীদের বিচারের দাবিতে শুরু থেকেই সরব অভিনেত্রী মিমি চক্রবর্তী। ধর্ষক ও হত্যাকারীদের বিচারের দাবিতে এমন সরব হওয়ার পরেই প্রকাশ্যে ধর্ষণের হুমকি পান অভিনেত্রী। পরে সামাজিক মাধ্যমে বিষয়টিকে সামনে এনে প্রতিবাদ জানিয়েছেন তিনি। এবার মিমি জানালেন, সেই হুমকিদাতার বিরুদ্ধে মামলা করেছেন অভিনেত্রী। সামাজিক মাধ্যমে তিনি জানিয়েছেন,…

Read Full News

বন্যার্তদের সহায়তায় রাজনৈতিক-ধর্মীয় পরিচয় না দেখার আহ্বান

  দেশের বন্যার্তদের সহায়তায় রাজনৈতিক বা ধর্মীয় পরিচয় না দেখার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (২৩ আগস্ট) এক ভিডিও বার্তায় দলীয় নেতাকর্মীদের উদ্দেশে এই আহ্বান জানান তিনি। তারেক রহমান বলেন, আপনারা সমন্বিতভাবে বন্যাকবলিত এলাকার মানুষের পাশে দাঁড়ান। তাদের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিন। বন্যা কবলিত অঞ্চলের মানুষের জন্য খাদ্য, বস্ত্র, চিকিৎসা ও…

Read Full News

রোববার থেকে আবারো নিয়মিত শিডিউলে চলবে মেট্রোরেল।

  ছাত্র আন্দোলনের কারণে বন্ধ ছিল মেট্রোরেল চলাচল। আগামীকাল রোববার (২৫ আগস্ট) থেকে আবারো নিয়মিত শিডিউলে চলবে মেট্রোরেল। মেট্রোরেলের অতিরিক্ত প্রকল্প পরিচালক (ইলেকট্রিক্যাল, সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন অ্যান্ড ট্র্যাক) মো: জাকারিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।   তিনি জানান, গত বৃহস্পতি ও শুক্রবার পরীক্ষামূলকভাবে মেট্রোরেল চালানো হয়েছে। লাইনে কোনো সমস্যা বা ত্রুটি ধরা পড়েনি। কিছু কারিগরি ইস্যু…

Read Full News

বহুল আলোচিত ও বিতর্কিত সাবেক বিচারপতি মানিক যেভাবে আটক হলেন,

  বাংলাদেশের সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একজন বহুল আলোচিত ও বিতর্কিত সাবেক বিচারপতি এ এইচ এম শাসসুদ্দিন চৌধুরী মানিক ভারতে পালিয়ে যাওয়ার সময় বৃহস্পতিবার রাতে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবির হাতে আটক হয়েছেন। সিলেটের কানাইঘাট উপজেলার দনা সীমান্ত এলাকা থেকে তাকে আটক করার বিষয়টি বিবিসি বাংলাকে নিশ্চিত করেছে বিজিবি। আটক করার পর তাকে বিজিবি ক্যাম্পে…

Read Full News

সাকিব আল হাসানের বিরুদ্ধে হত্যা মামলা

    ক্রিকেট ক্যারিয়ারে বিতর্ক কখনো পিছু ছাড়েনি সাকিব আল হাসানের। সমালোচনা সাথে নিয়েই পথচল তাররাজনীতির মাঠেও শুরুটা ভালো হয়নি। সাত মাসের মাথায় হারিয়েছেন সংসদ সদস্য পদ, পড়েছেন জনরোষে। এবার হত্যা মামলায় ফেঁসে গেলেন সাকিব। সাকিব এই মুহূর্তে অবস্থান করছেন পাকিস্তানে। জাতীয় দলের হয়ে স্বাগতিকদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে খেলছেন তিনি। তবে এর…

Read Full News

ফেনীর ৬ উপজেলায় পানিবন্দী লাখো মানুষ, তীব্র সঙ্কট বিশুদ্ধ পানির

  ভারতের পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে সৃষ্ট বন্যায় ফেনী জেলার ছয় উপজেলা এখনো প্লাবিত। পানিবন্দী হয়ে লাখ লাখ মানুষ দুর্ভোগ পোহাচ্ছে। তীব্র সঙ্কট বিশুদ্ধ পানির। বন্যা কবলিত উপজেলাগুলো হলো ফেনী সদর, ছাগলনাইয়া, ফুলগাজী, পরশুরাম ও দাগনভূঞা। সেখানে উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছে সেনাবাহিনী, নৌবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবী সংগঠন। শুক্রবার সকালে…

Read Full News