বনার্ঢ্য উদ্বোধনী অনুষ্ঠান দিয়ে “ইয়ুথ বাংলা টেলিভিশন”এর যাত্রা শুরু

শনিবার ২৭ মার্চ ২০২১ ঢাকার গুলশানের শুটিং ক্লাবে জমকালো আয়োজনে ‌”ইয়ুথ বাংলা টেলিভিশন” এর যাত্রা শুরু হল। ইয়ুথ বাংলা কালচারাল ফাউন্ডেশন সব সময় বাংলাদেশের ঐতিহ্য, সংস্কৃতি ও মানব কল্যাণের জন্য কাজ করে। ‘তরুণ শক্তির উৎকর্ষে’ ‘ এই শ্লোগানকে সামনে রেখে এবার অনুষ্ঠিত হয়েছিল তরুণ উদ্যোক্তাদের নতুন প্ল্যাটফর্ম ‘ইয়ুথ এন্টারপ্রেনিউরিয়াল ফেস্টিভ্যাল’।

৩ দিনব্যাপি আয়োজিত এই ফেস্টিভ্যল গত ১৯ই মার্চ শুরু হয়ে গতকাল ২১ মার্চ সমাপ্তি হয়। সেই মেলার সাকসেসফুল পার্টি ও জমকালো পরিসরে প্রধান অতিথি বিদ্যুৎ ও জ্বালানি খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, এমপি উপস্থিত থেকে ইয়ুথ বাংলা টেলিভিশন এর শুভ সূচনা করেছেন। এছাড়া ২৭ মার্চ তরুণ উদ্যোক্তা নারীদের সম্মাননা প্রধান ও মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ইয়ুথ বাংলা কালচারাল ফাউন্ডেশন ইয়ুথ বাংলা মেলার আহ্বায়ক কাজী আসিফসহ আরও অনেক উদ্যোক্তারা পুরস্কৃত হন।

সন্ধ্যায় মঞ্চে শুভেচ্ছা বক্তব্য রাখেন, বিদ্যুৎ ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, কুমার বিশ্বজিৎ, শর্মিলী আহমেদ, দিলারা জামান. ইয়ুথ বাংলা কালচারাল ফোরামের সভাপতি মুনা চৌধুরী।

ইয়ুথ বাংলা টেলিভিশনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইয়ুথ বাংলা কালচারাল ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক সীমা হামিদ, রিপন খান, শম্পা রেজা, মেজর (অব.) শওকত হোসেন, আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আহ্সানুল হক চৌধুরী এমপি, দেওয়ান হাবিব সম্পাদক বিনোদন বিচিত্রা, সঙ্গীত শিল্পী এস আই টুটুল, আবৃত্তিকার শিমুল মুস্তাফা, ডা. মশিউর রহমান সহ আরো একঝাঁক শিল্পীরা।

এ ইয়ুথ বাংলা টেলিভিশনের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে গান গেয়ে দর্শকদের আনন্দ দেন কমল চৌধুরী ও মোহাম্মদ আরহাম চৌধুরী ও তার ব্যান্ড। ইয়ুথ বাংলা কালচারাল ফোরাম টিমের নৃত্যানুষ্ঠান ও এক নৈশ্যভোজের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *