লকডাউনে ট্রাকচাপায় কলেজছাত্রী নিহত

কলেজছাত্রী নিহত কেরানীগঞ্জে লকডাউনে ফাঁকা সড়কে ট্রাকচাপায় সানজিদা আক্তার রিনি (২০) নামে এক ছাত্রী নিহত হয়েছেন

ঢাকার কেরানীগঞ্জে লকডাউনে ফাঁকা সড়কে ট্রাকচাপায় সানজিদা আক্তার রিনি (২০) নামের এক কলেজছাত্রী নিহত হয়েছেন। সোমবার (৫ এপ্রিল) বিকেলে কেরানীগঞ্জের হাসনাবাদ ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত সানজিদা ফজলুল হক মহিলা কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্রী ছিলেন।

গুরুতর আহত ওই ছাত্রীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সোমবার রাত ৮টার দিকে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি আবুল কালাম আজাদ জানান, ট্রাকচাপায় ওই ছাত্রীর মৃত্যু হয়েছে। তবে ঘাতক ট্রাকটি জব্দ করা হলে ও চালক পালিয়ে গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *