শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে অপেক্ষায় দেড় সহস্রাধিক যান

ফাইল ছবি

শিমুলিয়া ঘাটে ঘরমুখী মানুষের চাপ কয়েকগুণ বেড়ে গেছে। আগামীকাল বুধবার (১৪ এপ্রিল) থেকে সর্বাত্মক কঠোর লকডাউনের ঘোষণায় দেশের দক্ষিণবঙ্গের অনেকে রাজধানী ছাড়ছেন।

শিমুলিয়া ঘাটে এখন পারাপারের অপেক্ষায় সহস্রাধিক যান। আর বাংলাবাজার ঘাটে অপেক্ষমাণ সাত শতাধিক যান। এসব তথ্য দিয়ে শিমুলিয়া ঘাটের বিআইডব্লিউটিসির ম্যানেজার সাফায়েত আহম্মেদ জানান, শিমুলিয়া-বাংলাবাজারের ফেরি বহরের ১৬ ফেরির মধ্য চলমান ১৪টি ফেরি পার করে কুলিয়ে উঠতে পারছে না।

নৌরুটটিতে লকডাউনের শুরু থেকে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। সাড়ে ৪শ’ স্পিডবোট ও কয়েকশ’ ট্রলারে হাজার হাজার যাত্রী পারাপার হচ্ছে জীবনের ঝুঁকি নিয়ে। ফেরিযোগেও সমানে যাত্রী দাঁড়িয়ে পার হচ্ছেন। দুই পাড়ে পণ্যবাহী ট্রাকসহ বিপুল যানবাহন আটকা পড়ায় হাজার হাজার মানুষের দুর্ভোগ বেড়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *