র্যাব-৪ এর অভিযানে ঢাকা জেলার আশুলিয়া এলাকায় মিনি ক্যাসিনো জুয়ার আসর হতে ২৫ জন গ্রেফতার।
এলিট ফোর্স হিসেবে র্যাব আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই আইনের শাসন সমুন্নত রেখে দেশের সকল নাগরিকের নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যে অপরাধ চিহ্নিতকরণ, প্রতিরোধ, শান্তি ও জনশৃংখলা রক্ষায় কাজ করে আসছে। এছাড়াও জঙ্গীবাদ, মাদক, সন্ত্রাস, অস্ত্র, খুন, ধর্ষণ, নাশকতা, স্পর্শকাতরঘটনার রহস্য উদঘাটনসহ অন্যান্য অপরাধের পাশাপাশি সাম্প্রতিক সময়ে
বিভিন্ন ক্যাসিনো এবং অনলাইন ক্যাসিনো বিরোধী অভিযান পরিচালনার ক্ষেত্রে র্যাব সদা সচেষ্ট। এরই ধারাবাহিকতায় ১২ এপ্রিল ২০২১ তারিখ গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, অবৈধভাবে আশুলিয়া থানাধীন বলিভদ্র ও পলাশবাড়ী এলাকায়
কিছু অসাধু লোকজন জুয়া খেলে এলাকার যুব সমাজকে নষ্ট করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব-৪ এর একটি আভিযানিক দল ১২/০৪/২১ তারিখ ১৬.০০ ঘটিকা হতে ২০.৩০ ঘটিকা পর্যন্ত উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে
মিনি ক্যাসিনো জুয়ার আসর হতে ০৬ সেট প্লেয়িং কার্ডসহ ০১ টি ইলেক্ট্রিক ক্যাসিনো বোর্ড, ২৪ টি মোবাইল এবং নগদ ৯৩,০০০/-টাকাসহ নিম্নোক্ত ২৫ জন জুয়াড়ীকে হাতেনাতে গ্রেফতার করতে সমর্থ হয়ঃ