ব্রেকিং

ইরফান হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

rpt

আমাদের অর্জন ২২ জানুয়ারি ২০২২

নবাবপুর আর-রহমান মার্কেটের কর্মচারী মোহাম্মদ ইরফান হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল 

গত ২০ জানুয়ারি বৃহস্পতিবার নবাবপুর আর-রহমান ইলেকট্রিক মার্কেট এর কর্মচারী মোহাম্মদ ইরফান বাসা হতে গ্রীন পরিবহনে   কর্মস্থলে আসার পথে অতিরিক্ত ভাড়া নেয়ার প্রতিবাদ করলে গাড়ির কন্টাকটার ও হেলপার  ইরফান এর উপর ক্ষেপে

যায় গুলিস্থান জয় কালী মন্দির  আসামাত্র তাকে এলোপাতাড়ি কিল ঘুষি মারতে থাকলে মৃত্যু হয় ইরফানের তাকে গাড়ি থেকে ফেলে দিয়ে কন্টাকটার হেল্পার ড্রাইভার পালিয়ে যায়, ইরফান  হত্যার বিচার দাবিতে ২৩ জানুয়ারি২০২২ শনিবার  বিকাল ৩ টায় নবাবপুর আর রহমান  ইলেকট্রিক মার্কেট এর উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন মার্কেটের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ

মানববন্ধনে সভাপতি সভাপতিত্ব করেন মোঃ আসিফ রেজা, বক্তব্য রাখেন আলিমুজ্জামান আলম তিনি বলেন পরিবহন এতটাই বেপরোয়া হয়েছে তাদের ভিতর নেই কোন শৃঙ্খলা শুধু চলছে ঢাকা শহরের চাঁদাবাজি কিছু অসাধু নেতার কারণেই গুলিস্তান এখন বেপরোয়া দ্রুত গাড়ি চালক,সহ অপরাধীদের গ্রেফতার করে শাস্তি দাবি জানান, আরও বক্তব্য রাখেন সিহাব রিফাত আলম,মোঃ জামাল সরদার, বাংলাদেশ ইলেক্ট্রিক্যাল দোকান কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ  মামুন, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল হাই সহ বিভিন্ন ব্যবসায়ী নেতৃবৃন্দ মানববন্ধন শেষে নবাবপুর হতে গুলিস্তান ফ্লাইওভার পর্যন্ত বিক্ষোভ মিছিল করেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *