গান্ধাইল আ.লীগ নেতা শহীদসরোয়ারের উপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

আমাদের অর্জনঃ ২৩ জানুয়ারি ২০২২

কাজিপুরের গান্ধাইলের আ.লীগ নেতাশহীদ সরোয়ারের উপর হামলা কারীদের গ্রেপ্তারের দাবিতে  মানববন্ধন। 

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ কাজিপুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গান্ধাইলের সন্তান শহীদ সরোয়ারের উপর হামলার প্রতিবাদ ও আসামীদের দ্রুত  গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে গ্রামবাসিবাসী সহ স্থানীয় এলাকাবাসি । শনিবার (২২ জানুয়ারি) গান্ধাইল গ্রামের শত শত নারীপুরূষ মিশিল সহকারে গান্ধাইল বাজার ঘুরে পরে উপজেলার সিমান্তবাজার এলাকায় বেলা এগারোটা থেকে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করে। বর্বর এ হামলার ঘটনা গ্রামবাসি যেন কিছুতেই ভুলতে পারছেন না। জিজ্ঞাসাবাদে ক্ষোভ প্রকাশ করে স্থানীয় নেতাকর্মিরা জানান,গান্ধাইল বড় গ্রাম হলেও গ্রামের মানুষ খুবই শান্তি প্রিয়। অথচ গুুটি কয়েক লোকের জন্য আজ গ্রাম অশান্ত সাধারণ মানুষ তা কিছুতেই মেনে নেবে না। ন্যায় বিচার না হওয়া পর্যন্ত গ্রামবাসি তাঁদের কর্মসূচি চালিয়ে যাওয়ার প্রত্যায় ব্যক্ত করেন। অপর দিকে মানববন্ধন চলাকালে সংহতি জানিয়ে মুঠোফোনে ভার্চুয়ালি বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ -১ আসনের সাংসদ তানভীর শাকিল জয়। এসময় তিনি বলেন, ছাত্রলীগের নামধারী কতিপয় দুষ্কৃতিকারীর হামলায় কাজিপুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শহীদ সরোয়ার আহত হয়েছেন। যা মোটেই কাম্য নয়। অনতিবিলম্বে জড়িতদের গ্রেপ্তারের জন্য প্রশাসনকে নির্দেশ দেয়া হয়েছে। তিনি আরো বলেন, এরই মধ্যে দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে জেলা ছাত্রলীগ ব্যবস্থা নিয়েছে। তাদের বিরুদ্ধে দলগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মানববন্ধন  চলাকালে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, গান্ধাইল ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধার সম্পাদক সামিদুল ইসলাম, কাজিপুর উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি আসাদ শেখ, শহীদ সরোয়ারের ভাতিজা চলচ্চিত্র ব্যক্তিত্ব ইঞ্জিনিয়ার রাজিব, কাজিপুর মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার গাজী আব্দুস সালাম, শহীদ সরোয়ারের ভাগ্নে হামিদুল ইসলাম, শহীদ সরোয়ারের বড় বোন বীর মুক্তিযোদ্ধার স্ত্রী বেগম হামিদা খাতুন, রতনকান্দী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি সোহেল রানা প্রমুখ।

উল্লেখ্য, ধর্মিয় সভার ব্যানারে নাম দেয়াকে কেন্দ্র করে গত ১৫ জানুয়ারি বিকেলে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শহীদ সরোয়ারকে কুপিয়ে আহত করে ছাত্রলীগের নেতারা। এতে শহীদ সরোয়ারের বাম পা ভেঙে যায় এবং দুই পায়েই মারাত্মক জখম হয়। এ ঘটনায় ওই দিন রাতেই সহিদ সরোয়ারের বোন বাদী হয়ে কাজিপুর থানায় একটি মামলা দায়ের করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *