আমাদের অর্জনঃ
আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকীও জাতীয় শিশু দিবস শিশুদের নিয়ে পালন করলেন ১৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ
আজ ১৭ মার্চ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী। জাতীয় শিশু দিবসও আজ। ১৯২০ সালের এই দিনে বঙ্গবন্ধু বৃহত্তর ফরিদপুর জেলার তৎকালীন গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়ার সম্ভান্ত শেখ পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম শেখ লুত্ফর রহমান ও মাতার নাম সায়েরা খাতুন। পিতা-
মাতার চার কন্যা এবং দুই পুত্রের সংসারে তিনি ছিলেন তৃতীয়। খোকা নামের সেই শিশুটি পরবর্তীতে হয়ে ওঠেন নির্যাতিত-নিপীড়িত মানুষের নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজ ১০২ তম শুভ জন্মদিন শতাধিক শিশুদের কে নিয়ে ইস্কাটনে বঙ্গবন্ধুর জন্মদিন পালন করলেন রমনা থানা ১৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম ও সাধারণ সম্পাদক মোঃ সরোয়ার হোসেনের নেতৃত্বে সকল ইউনিটের আওয়ামী লীগের নেতা কর্মীদের নিয়ে জন্মদিন পালন করছেন।