কাকরাই ও হাবিবুল্লাহ বাহার ইউনিট আওয়ামী লীগের বঙ্গবন্ধুর জন্মদিন পালন

আমাদের অর্জনঃ

আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকীও জাতীয় শিশু দিবস

আজ ১৭ মার্চ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী। জাতীয় শিশু দিবসও আজ। ১৯২০ সালের এই দিনে বঙ্গবন্ধু বৃহত্তর ফরিদপুর জেলার তৎকালীন গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়ার সম্ভান্ত শেখ পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম শেখ লুত্ফর রহমান ও মাতার নাম সায়েরা খাতুন। পিতা-মাতার চার কন্যা এবং দুই পুত্রের সংসারে তিনি ছিলেন তৃতীয়। খোকা নামের সেই শিশুটি পরবর্তীতে  হয়ে ওঠেন নির্যাতিত-নিপীড়িত

বাঙালির ত্রাতা ও মুক্তির দিশারী। জাতির পিতা শেখ মুজিবুর রহমান শুভ জন্মদিনে কেক কেটে দিনটি  পালন করেন ঢাকা মহানগর দক্ষিণ রমনাথানা ১৯ নং ওয়ার্ড কাকরাইল ও হাবিবুল্লাহ বাহার  ইউনিট আওয়ামী লীগ উক্ত কেককাটা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম ও সাধারণ সম্পাদক মোঃ সরোয়ার হোসেন, সভাপতিত্ব করেন মোঃ মিলন মিয়া সভা পরিচালনা করেন আতিকুর রহমান আক্তার, উপস্থিত ছিলেন ১৯ নং ওয়ার্ডের অন্তর্গত নয়টি ইউনিট আওয়ামী লীগের  নেতৃবৃন্দ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *