আমাদের অর্জনঃ
আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকীও জাতীয় শিশু দিবসে শৃঙ্খলা উপ-কমিটি
আজ ১৭ মার্চ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী। জাতীয় শিশু দিবসও আজ। ১৯২০ সালের এই দিনে বঙ্গবন্ধু বৃহত্তর ফরিদপুর জেলার তৎকালীন গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়ার সম্ভান্ত শেখ পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম শেখ লুত্ফর রহমান ও মাতার নাম সায়েরা খাতুন। পিতা-মাতার চার কন্যা এবং দুই পুত্রের সংসারে তিনি ছিলেন তৃতীয়। খোকা নামের সেই শিশুটি পরবর্তীতে হয়ে ওঠেন নির্যাতিত-নিপীড়িত বাঙালির ত্রাতা ও মুক্তির দিশারী। গভীর
রাজনৈতিক প্রজ্ঞা, আত্মত্যাগ এবং জনগণের প্রতি মমত্ববোধের কারণে পরিণত বয়সে হয়ে ওঠেন বাঙালির অবিসংবাদিত নেতা। এক রাজনৈতিক সংগ্রামবহুল জীবনের অধিকারী এই নেতা বিশ্ব ইতিহাসে ঠাঁই করে নেন স্বাধীন বাংলাদেশের রূপকার হিসাবে। বাঙালি জাতির ইতিহাসে বঙ্গবন্ধুর অবদান চিরদিন স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে।
আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম শুভ জন্মদিনে ধানমন্ডি ৩২ নম্বরে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন তিন শতাধিক স্বেচ্ছাসেবক লীগ শৃঙ্খলা উপ কমিটি,
বাংলাদেশ আওয়ামী লীগ এর নির্দেশনায়, স্বেঃলীগ শৃঙ্খলা উপ কমিটির আহবায়ক কাজী শহীদুল্লাহ্ লিটন,মুজিবর রহমান স্বপন,আলীম বেপারী,আব্দুল্লাহ আল সায়েম,কৃষিবিদ মাহবুবুল,টিম প্রধান,,আনোয়ার পারভেজ টিংকু,মনোয়ার ইসলাম বিপুল সহ ৩০০ জন নেতা কর্মী দায়িত্ব পালন করেন।
জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানাতে লাখো লাখো মানুষের ঢল। যেখানে বিভিন্ন দিবসগুলোতে দায়িত্বে থাকেন শত শত প্রশাসনের লোক হিমশিম খেতে হয়। সেখানে স্বেচ্ছাসেবক লীগ শৃঙ্খলা উপ কমিটির ১৭ মার্চ ধানমন্ডি ৩২নম্বরে নিরলসভাবে সফলতার সাথে দায়িত্ব পালন করেন।