অসুস্থ স্বামীকে হাসপাতালে রেখে বউ উদাও

আমাদের অর্জন.কম  শনিবার ৮ জুলাই ২০২৩

 

মেডিকেল প্রতিবেদক :

স্বামীকে হাসপাতালে রেখে ৪০০০০ টাকা নিয়ে বউ উদাও  হয়ে গেছে 

রাজধানীর শেরেবাংলা পঙ্গু হাসপাতালে স্বামীকে চিকিৎসাধীন অবস্থায় রেখে শনিবার সকাল ৭টায় হাসপাতাল থেকে বউ উদাও ।

ঝালকাঠি জেলাধীন কাঠালিয়া উপজেলার ৬ নং আওরাবুনিয়া ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের আব্দুল হাই হাওলাদার এর মেয়ে তানিয়া আক্তার বয়স (২০)  একই ইউনিয়নের ছোট কৈখালী গ্রামের ইদ্রিস হাওলাদার এর ছেলে রাসেলের সাথে বিবাহ হয় ৩ বছর আগে

রাসেল পেশায় একজন রাজমিস্ত্রি গত ২২ জুন ২০২৩ মীরেরহাট মীরা বাড়ি কাজ করার সময় কাঠের  মাসাং ভেঙ্গে নিচে পড়ে যায় মেরুদন্ডের হাড্ডি ভেঙ্গে যায় পরের দিন ঢাকা শেরেবাংলা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয় ফ্যামিলি খুবই অস্বচ্ছ হওয়ায় মানুষের কাছ থেকে উঠানো রাসেলের চিকিৎসার জন্য ছেলের  বউ তানিয়ার কাছে জমানো ৪০০০০ হাজার টাকা রাখেন সেই জমানো টাকা নিয়ে ৭ জুলাই শুক্রবার সকাল ৭টায় হাসপাতাল থেকে উধাও হয়ে যায় তানিয়া বিষয়টি রাসেল এর পিতা ইদ্রিস হাওলাদার জানতে পেরে শুক্রবার বিকেলে ঢাকায় ছুটে যান

রাসেল এর পিতা ইদ্রিস হাওলাদার বলেন আমার ছেলের চিকিৎসার জন্য আমি  বিভিন্ন লোকের কাছ থেকে  ২০, ৫০, ১০০, ৫০০ শত টাকা করে মানুষের সহযোগিতা নিয়ে আমি এই টাকা জমিয়ে ছিলাম আমি কি করে ছেলের অপারেশন করাবো

আমার ছেলের বউ তানিয়ার কোথাও কোন খোঁজ পাওয়া যায়নি

আমার বেয়াই আব্দুল হাই হাওলাদার তাকে বিষয়টি জানানো হলে আমাকে উল্টো হুমকি দিচ্ছে  আমার মেয়েকে তোমরা কি করেছো, ইদ্রিস হাওলাদার বলেন আমি রিকশা চালিয়ে যা উপার্জন করি তাহা দিয়ে কোনো রকম দিন কাটাই

আমার ছেলে আমার ওয়াইফ আত্বিয় স্বজন সব যায়গায় মোবাইল ফোনে খোঁজ নিয়ে কোনো সন্ধান পাওয়া যায়নি।

উক্ত বিষয়ে শেরেবাংলা নগর  থানায় সাধারণ ডায়রি করা হয় যাহার জিডি নং- ৪৬২, তারিখ০৮/০৭/২০২৩

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *