বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ৫০০ টাকা নিয়ে মুম্বাই এসে এখন কোটি টাকা পারিশ্রমিক পান

বিনোদন ডেস্ক

 

ভাগ্য কখন কাকে কোথায় নিয়ে যায় তা কেউ বলতে পারে না। বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দিশা পাটানি উদাহরণ হতে পারে সবার জন্য। এই অভিনেত্রী নায়িকা হতে চাননি, চেয়েছিলেন বিজ্ঞানী হতে।

 

কিন্তু ইঞ্জিনিয়ারিং পড়া শেষ করে মডেলিংয়ে যোগ দিয়েছিলেন তিনি। তারপরই ভাগ্যের চাকা অন্যদিকে ঘোরে।

ইঞ্জিনিয়ারিং পড়া শেষ করে মডেলিংয়ে যোগ দিয়েছিলেন তিনি। তারপরই ভাগ্যের চাকা অন্যদিকে ঘোরে।

দিশা মাত্র ৫০০ টাকা নিয়ে মুম্বাই এসে এখন সিনেমাপ্রতি পারিশ্রমিক নেন কোটি টাকা। বলিউডের হাল আমলের নতুন সেনসেশন এখন দিশা পাটানি।

সৌন্দর্যে এবং শরীরী আবেদনে তাক লাগান তিনি। অল্পদিনেই ফ্যাশন দুনিয়ায় অন্যতম জনপ্রিয় মুখ হয়ে ওঠেন। আসে অভিনয়ের সুযোগ। ঝটিকা সফরে বলিউডে পা রাখেন দিশা।

ভারতের উত্তরপ্রদেশের বরেলির বাসিন্দা দিশা পটানি। পড়াশোনায় বরাবরই ভালো ছিলেন। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশ করেন লখনৌয়ের বিশ্ববিদ্যালয় থেকে। তারপর হঠাৎ ঝোঁক মডেলিংয়ে। সেই থেকে ভাগ্য অন্যদিকে মোড় নেয় দিশার।

ইতিমধ্যেই সালমান খান, টাইগার শ্রফ, আদিত্য রায় কাপুর থেকে শুরু করে অনেক বড় তারকার সঙ্গে কাজ করে ফেলছেন দিশা। সামনে আসছে তার অভিনীত নতুন চলচ্চিত্র ‘যোদ্ধা’।

 

১৩ জুন এই অভিনেত্রীর জন্মদিন। দিশা পাটানিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের দেয়াল ভরিয়েছেন তার ভক্ত ও শুভাকাঙ্ক্ষিরা।

 

২০১৫ সালে তেলুগু ছবি ‘লোফার’ দিয়ে রূপালি পর্দায় পা রাখেন দিশা পাটানি। ২০১৬ সালে বলিউডে সুযোগ পান। ‘এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’তে প্রথম দেখা যায় তাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *