ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে
সশরীরে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দিয়েছেন ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী প্রফেসর মোহাম্মদ আলী আরাফাত। এর আগে তিনি বুধবার (১৪ জুন) রাতে অনলাইনে মনোনয়নপত্র জমা দেন তিনি।
আজ বৃহস্পতিবার (১৫ জুন) দুপুরে ১ টায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) মনোনয়নপত্র জমা দেন মোহাম্মদ আলী আরাফাত।
দুপুরে মোহাম্মদ আলী আরাফাতের মনোনয়নপত্র গ্রহণ করে রিটার্নিং কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান জানান, গণতান্ত্রিক পার্টির অশোক ধর, জাতীয় পার্টির রওশনপন্থি নেতা মামুনুর রশিদ, জাকের পার্টির
রাশেদুল হাসান, বাংলাদেশ কংগ্রেসের রেজাউল ইসলাম স্বপন, জনতার অধিকার পার্টির চেয়ারম্যান তারিকুল ইসলাম ভূইয়া অনলাইন ও সরাসরি মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিরো আলম, জাতীয় পার্টির জিএম কাদেরপন্থি মেজর (অব.) সিকদার আনিছুর রহমান এদিন মনোনয়নপত্র জমা দেবেন বলে জানা গেছে।
গত ৯ জুন রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় ঢাকা-১৭ আসনে নৌকার মাঝি হিসেবে মোহাম্মদ এ আরাফাতকে চূড়ান্ত করা হয়।
মনোনয়ন বোর্ডের সভা শেষে এক বিফ্রিংয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ তথ্য জানান।