নরসিংদী জেলা সমিতি ঢাকার বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

শুক্রবার (১২ মার্চ ) নরসিংদী জেলা সমিতি ঢাকার বার্ষিক বনভোজন ২০২১  নরসিংদীর ড্রীম হলিডে পার্কে। ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যে এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম। সংগঠনের সভাপতি এবং সরকারি কর্ম কমিশনের সাবেক সচিব মোসলেহ উদ্দিনের সভাপতিত্বে তাকে এ আয়োজন থেকে দেশের শ্রেষ্ঠ জেলা প্রশাসক হিসেবে সম্মাননা প্রদান করা হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক মো. শাহ আলম  বলেন অনুষ্ঠানে ঢাকার ডিসি স্যার ছাড়াও উপস্থিত হয়েছিলেন লে. জেনারেল আতাউল হাকিম সারোয়ার হাসান রুমী, গোপালগঞ্জ জেলা সাবেক জেলা প্রশাসক স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহাম্মদ মোকলেছুর রহমান সরকার, যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, ঢাকা মিডিয়া ক্লাবের প্রেসিডেন্ট অভি চৌধুরী,  প্রধানমন্ত্রীর কার্যালয়ের মিডিয়া উইং-এ কর্মরত ইঞ্জিনিয়ার মনিরুল ইসলাম লিটন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদের দপ্তর সম্পাদক মো. শামছুল আলম ও উপ তরুণ প্রজন্ম বিষয়ক সম্পাদক মো. আক্কাছ আলীসহ বিভিন্ন মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা, রাজনীতিবিদ, বিশিষ্ট ব্যবসায়ী, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী, পুলিশ প্রশাসনে কর্মকর্তাবৃন্দ, দুদক এবং এনএসআই কর্মকর্তারাবৃন্দ ছাড়া গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নাচ-গানে মুখরিত ছিল অনুষ্ঠানস্থল। অংশ নেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মহুয়া লিপি, মৌসুমী হাসান, ফকির মিলন, ঝর্না খান, দিদারুল ইসলাম দিদার, শায়লা খান, মাকসুদা মল্লিকা, জেরিন খান প্রমুখ।
অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেছেন সংগঠনের সহ সভাপতি জাবের আল মনসুর, গোলাম কিবরিয়া গোলাপ, সংগঠনের সহ-সাংগঠনিক সম্পাদক ডা. এমদাদুল হক বাদল।অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন নাজমুল হাসান শরীফ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *