গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ৯০০ পিস ইয়াবাসহ মো. সাগর শেখ (২১) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে গোপালগঞ্জ ডিবি পুলিশ। গত সোমবার বিকেলে উপজেলার আশুতিয়া গ্রামের সাহেদ আলীর বাড়ির পাশ থেকে তাকে গ্রেফতার করা হয়।
এ সময় জিকরুল শেখ (৩৫) ও মুজাহিদ শেখ (৩৪) নামে আরও ২ মাদক বিক্রেতা পালিয়ে যায়। গ্রেফতারকৃত মো. সাগর শেখকে মাদক আইনে মামলা দায়ের করে কোটালীপাড়া থানায় হস্তান্তর করেছে ডিবি পুলিশ।
কোটালীপাড়া থানার ওসি শেখ লুৎফর রহমান বলেন, গত সোমবার বিকেলে উপজেলার আশুতিয়া গ্রাম থেকে ৯০০ পিস ইয়াবাসহ মো. সাগর শেখকে গ্রেফতার করে গোপালগঞ্জ ডিবি পুলিশ কোটালীপাড়া থানায় হস্তান্তর করেছে। গ্রেফতারকৃত মো. সাগর শেখ আশুতিয়া গ্রামের হান্নান শেখের ছেলে।
অপর পলাতক ২ আসামি জিকরুল শেখ আশুতিয়া গ্রামের রুহুল আমিন শেখের ছেলে ও মুজাহিদ শেখ একই গ্রামের আলমগীর শেখের ছেলে। তাদের বিরুদ্ধে কোটালীপাড়া থানায় মাদক আইনে মামলা দায়ের করে জেল হাজতে পাঠানো হয়েছে।