ভৈরব পৌর মেয়র এর পদপ্রার্থীতে নতুন চমক মোহাম্মদ ইমরান

নিউজ ডেস্ক ||

কিশোরগঞ্জের ভৈরবের আসন্ন নির্বাচনের মেয়র পদে নৌকার মনোনয়ন চাওয়া নতুন চমক এডভোকেট মোহাম্মদ ইমরান মিয়া।

এডভোকেট মোহাম্মদ ইমরান মিয়া ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ও এমএলএম করেন। তিনি বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নির্বাহী সদস্য ছিলেন। একাধারে তিনি ছিলেন সাবেক সহসম্পাদক কেন্দ্রীয় উপকমিটি, বাংলাদেশ আওয়ামী লীগ এবং সাবেক সদস্য অর্থ ও পরিকল্পনা উপকমিটি, বাংলাদেশ আওয়ামী লীগ ৷ তিনি বাংলাদেশ সুপ্রীম কোর্টে বর্তমানে আইন পেশায় নিয়োজিত আছেন।

ভৈরবের নতুন প্রজন্মের আওয়ামীলীগের আইকন হিসেবে সুনাম রয়েছে মোহাম্মদ ইমরান মিয়ার। তিনি ঐতিহ্যের সাথে আধুনিকায়নের সংমিশ্রণে ডিজিটাল ভৈরব বিনির্মাণে আসন্ন পৌরসভা নির্বাচনে ভৈরবের মাটিতে সোনালী অধ্যায়ের সূচনা করতে চান বলে বিভিন্ন সূত্রে জানা যায়। যদিও নৌকা মার্কায় মনোনয়ন চেয়েছে আরও অনেক প্রার্থী তারা হলেন : খলিলুর রহমান লিমন ও আতিক আহমেদ সৌরভ, হুমায়ুন কবির, ইফতেখার হোসেন বেনু, আব্দুল্লাহ আল মামুন, শাখাওয়াত উল্লাহ, ফখরুল আলম আক্কাছ, সেফাত উল্লাহ, মির্জা সাজ্জাদ ও জুলফিকার আলী। তাই আসন্ন নির্বাচনের কাছাকাছি এসে কে ভৈরব পৌর মেয়র পদে নৌকার নমিনেশন পান, সেই দিকেই চেয়ে আছে পুরো ভৈরব পৌরবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *