খালেদা জিয়ার করোনার নমুনা দেওয়া নিয়ে যা জানালো বিএনপি

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ছবি: সংগৃহীত

দেশে মহামারি করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করায় বাড়তি সতর্কতা হিসেবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার করোনা পরীক্ষার নমুনা নেওয়া হয়েছে বলে এমন একটি গুজব ছড়িয়েছে। তবে খালেদা জিয়া করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছেন এমন খবর সঠিক নয় বলে নিশ্চিত করেছেন বিএনপির প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

তিনি বলেন, আমি ডা. মামুনের সঙ্গে কথা বলেছি। তিনি বলেন, তারা নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবন ফিরোজাতে গিয়েছিলেন। করোনা পরীক্ষার জন্য তারা ম্যাডামের নমুনা নেননি।

এর আগে গুজব ছড়িয়ে পড়ে, খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকদের পরামর্শে আজ বিকাল ৩টার দিকে ল্যাবএইডের টেকনোলজিস্ট মো. সবুজ তার বাসায় প্রবেশ করেন। এর কিছুক্ষণ পর খালেদা জিয়ার ভাগ্নে ডা. মামুনও বাসায় যান। এ সময় তার উপস্থিতিতে খালেদা জিয়ার করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ এবং ডায়াবেটিস পরীক্ষার জন্য রক্তের নমুনা সংগ্রহ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *