তালাক দেওয়া স্ত্রীকে ধর্ষণ মামলায় এসআই গ্রেফতার

২৫ এপ্রিল, ২০২১ প্রতীকী ছবি (সংগৃহীত)।

যশোরে তালাকপ্রাপ্ত স্ত্রীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় পুলিশের এক এসআইকে গ্রেফতার করা হয়েছে। গতকাল শনিবার সকালে যশোর থেকে তাকে আটক করা হয়। পরে রাত ১০টার দিকে যশোর কোতোয়ালি থানায় করা ধর্ষণের মামলায় তাকে গ্রেফাতার দেখানো হয়।

ওই পুলিশ সদস্যের নাম আজিজুল হক (৪৫। তিনি পুলিশের উপপরিদর্শক (এসআই) পদে কর্মরত। ঢাকার আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) থেকে পুলিশের খুলনা রেঞ্জে বদলি হয়েছেন। এখনো যোগদান করেননি। তার বাড়ি সাতক্ষীরার তালা উপজেলার সুরুরিয়া গ্রামে। তিনি যশোর সদর উপজেলায় থাকেন।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, ২০১৯ সালে আজিজুল হকের সঙ্গে ওই নারীর বিয়ে হয়। ২০২১ সালে তাদের বিয়েবিচ্ছেদ হয়ে যায়। এর মধ্যে আজিজুল ২০২০ সালে সাতক্ষীরায় আরেকটি বিয়ে করেন। গত শুক্রবার রাত একটার দিকে আজিজুল ভুক্তভোগীর বাড়িতে গিয়ে ভয়ভীতি দেখিয়ে তাকে ধর্ষণ করেন। বাদী কৌশলে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে পুলিশের সাহায্য চান। পরে কোতোয়ালি থানার পুলিশ গিয়ে ওই নারীকে উদ্ধার করে এবং আজিজুলকে আটক করে।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম বলেন, ‘আজিজুল ধর্ষণ করেছেন অভিযোগে তার তালাক দেওয়া স্ত্রী মামলা করেছেন। ওই মামলায় আজিজুলকে গ্রেফতার দেখানো হয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *