অরাজনৈতিক স্বেচ্ছাসেবী ও সমাজ সেবা মূলক সংগঠন ( নতুন কুঁড়ি বাংলাদেশ ) কর্তৃক দোয়া মাহফিল, ইফতার বিতরনী কর্মসূচি ও আলোচনা সভা ।
মঙ্গলবার ৪ মে, ২০২১ ইং, নতুন কুঁড়ি বাংলাদেশ সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় মোঃপুরে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।
এই উপলক্ষ্যে, নতুন কুঁড়ি বাংলাদেশ সংগঠনের নির্বাহী কমিটির সকল সদস্য ও এর সাথে সংশ্লিষ্ট সকল কলা কুশলীদের বিশেষ করে যাঁদের মূল্যবান পরামর্শ, উপদেশ ও আর্থিক সহযোগিতার মাধ্যমে কার্যক্রম সমূহ বাস্তবায়ন করা হচ্ছে, তাঁদের নিজের ও পরিবার-পরিজন এবং দেশবাসীর জন্য মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
নতুন কুঁড়ি বাংলাদেশ মঙ্গলবার মোঃপুর বেড়িবাঁধ এলাকা, বছিলা রোড, ফিউচার টাউন হাউজিং, রাজধানী হাউজিং, ওয়াশ পুর, আরশি নগর এলাকার বিভিন্ন স্থানে ২০০ অসহায়-দুস্থ মানুষ, মসজিদ ও মাদ্রাসার রোজাদার মুসল্লী এবং এতিম শিক্ষার্থীদের মাঝে ইফতার বিতরণ করে।
কেন্দ্রীয় কার্যালয়ে ইফতার পরবর্তী আলোচনা সভায় সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ ফারুক হোসেন রিপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খন্দকার আলমগীর কবির বাবুর সঞ্চালনায় নবগঠিত কমিটির সকল সদস্য সভায় আজকের কর্মসূচীর সফলতা ও ভবিষ্যত কর্মপরিকল্পনা নিয়ে দিক নির্দেশনা মূলক আলোচনা অনুষ্ঠ করেন।
উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন নতুন কুঁড়ি বাংলাদেশ সংগঠনের সাংগঠনিক সম্পাদক রুবেল তালুকদার, সিনিয়র সহ-সভাপতি মোঃ শাহাদাত হোসেন, ১ নং সহ-সভাপতি জনাব মোঃ আসাদুল্লাহ, সহ-সভাপতি মোঃ সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নিয়ামুল বাশির, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাহবুবুর রহমান মিয়াজি, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আওলাদ হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মনির হোসেন, প্রচার সম্পাদক মোঃ পারভেজ খাঁন, শিক্ষা সচিব মোঃ আপন তালুকদার, নির্বাহী সদস্য মোঃ শরিফুল ইসলাম ফারুকী সহ প্রমুখ ।
সভায় নতুন কুঁড়ি বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ ফারুক হোসেন রিপন আজকের এই কর্মসূচী সফলভাবে সম্পন্ন করার জন্য সংগঠনের সকল নেতৃবৃন্দ ও অনুদান প্রদানকারী সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। সেইসাথে সমাজের নিবেদিত প্রাণ বিত্তশালী ও দেশপ্রেমিক নাগরিকদের সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে নতুন কুঁড়ি বাংলাদেশ এর পাশে থাকার আহ্বান জানান।