বড় ভূমিকম্পে ঢাকার অর্ধেক ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা

ছবি: সংগৃহীত

বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ভূমিকম্পপ্রবণ এলাকায়। এটি ভারতীয়, ইউরোশীয় ও বার্মা এই তিন গতিশীল বা সম্প্রসারণশীল আন্তঃমহাদেশীয় প্লেটের সংযোগ স্থলে অবস্থিত। যার মধ্যে অত্যন্ত ঝুঁকিপূর্ণ রাজধানী ঢাকা। আশঙ্কা করা হচ্ছে কোন বড় ভূমিকম্প হলে, ঢাকার সমস্ত ভবনের অর্ধেক ক্ষতিগ্রস্ত হবে।

বৃহস্পতিবার রাতে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান, আরটিআই ইন্টারন্যাশনাল আরবান রিলিজিয়েন্স প্রকল্পের আয়োজিত পেশাদারদের জন্য ওয়েবিনার ও কর্মশালায় এসব কথা বলেন বক্তারা।

নগর স্থিতিস্থাপকতার ক্ষেত্রে জাতীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের অংশগ্রহণে, ভূমিকম্পের সময়ে ঢাকা কেমন ঝুঁকির মুখোমুখি রয়েছে এবং এখানে কী ঘটবে? ক্ষয়ক্ষতি প্রতিহত করতে করণীয় তা নিয়ে বিশদ আলোচনা হয় এখানে। আরবান রিলিজিয়েন্স প্রকল্পের পরিচালক ইঞ্জিনিয়ার মো. আবদুল লতিফ হেলালী, বিশ্ব ব্যাংকের স্বর্ণা কাজী, আরটিআই ইন্টারন্যাশনালের ডা. কিমিরো মেগুরো, মিয়ামোটো ইন্টারন্যাশনালের ডা. কিট মিয়ামোটো, বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ডা. মেহেদী আহমেদ আনসারী এবং অবকাঠামো বিশেষজ্ঞ ডা. রকিব আহসান আলোচকদের মধ্যে উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *