স্বেচ্ছাসেবী ও সমাজসেবা মূলক সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন নতুন কুঁড়ি বাংলাদেশ এর উদ্যোগে ০৯.০৫.২০২১ ইং, রবিবার সকাল ১১ টায় ঢাকার মোঃপুরে অবস্থিত কেন্দ্রীয় কার্যালয়ে করোনায় ১৫ মাস যাবৎ বন্ধ থাকা কিন্ডারগার্টেন শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট শিক্ষক-কর্মচারী ও অসহায়-দুস্থদের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
নতুন কুঁড়ি বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা ও সভাপতি জনাব মোঃ ফারুক হোসেন রিপন এই কর্মসূচি প্রসঙ্গে বলেন, করোনায় ১৫ মাস যাবৎ বন্ধ থাকা কিন্ডারগার্টেন শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট শিক্ষক-কর্মচারীদের প্রায় ১০ লক্ষ মানুষ অসহায় ও অমানবেতর জীবনযাপন করছে। সরকারিভাবে সুযোগ সুবিধা ও আর্থিক প্রণোদনা বঞ্চিত এই মানুষগুলো বর্তমানে ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে সময়গুলো অতিবাহিত করছে। আমরা আমাদের সাধ্যমতো সংগঠনের পক্ষ থেকে সম্মানিত শিক্ষক-কর্মচারী ও অসহায়-দুস্থদের পাশে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী পৌঁছে দিতে পেরে অন্তত ঈদের মতো খুশির দিনে তাঁদের কষ্টের মাঝে সামান্যতম খুশির উপলক্ষ্য সৃষ্টিতে অংশীদার হতে পেরে আনন্দ অনুভব করছি।
এ-সময় উপস্থিত ছিলেন নতুন কুঁড়ি বাংলাদেশ সংগঠনের নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক খন্দকার আলমগীর কবির বাবু, সাংগঠনিক সম্পাদক রুবেল তালুকদার, সিনিয়র সহ-সভাপতি মোঃ শাহাদাত হোসেন, ১নং সহ-সভাপতি মোঃ আসাদুল্লাহ, সহ-সভাপতি মোঃ সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নিয়ামুল বাশির, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাহবুবুর রহমান মিয়াজি, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আওলাদ হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মনির হোসেন, প্রচার সম্পাদক মোঃ পারভেজ খাঁন, শিক্ষা সচিব মোঃ আপন তালুকদার, নির্বাহী সদস্য মোঃ সোহান ইসলাম, নির্বাহী সদস্য গোলাম কিবরিয়া, নির্বাহী সদস্য মোঃ নয়ন প্রমুখ।
এই কর্মসূচী বাস্তবায়নে সার্বিক সহযোগিতায় ছিলেন- শিক্ষানুরাগী, সমাজসেবক ও মানবিক ব্যক্তিত্ব নাজমা হক, উপাধ্যক্ষ মোঃ সফিকুল ইসলাম স্বপন, সিনিয়র সাংবাদিক আব্দুর রব ভুট্টো, এম এস আহমাদ আলী, মোঃ নবী হোসেন, মোহাম্মদ আলী, এডভোকেট সারোয়ার হোসেন সাকিফ, মোঃ কফিল উদ্দিন কফিল, কলামিস্ট আবুল কালাম আজাদ, ডা. এনামুল হক সবুজ, লুৎফর রহমান আলম, নূরুল বশর ভূঁইয়া সুজন, মোঃ হারুনুর রশীদ, আশরাফুল ইসলাম মামুন, জামিল চৌধুরী, নাট্যকর্মী নাদিম হাসান প্রমুখ।
নতুন কুঁড়ি বাংলাদেশ এর সাধারণ সম্পাদক জনাব খন্দকার আলমগীর কবির বাবু বলেন, আজকের এই ঈদ উপহার বিতরণের মধ্য দিয়ে আমরা সারা বছর অসহায় শ্রেণির মানুষের মাঝে নতুন কুঁড়ির খাদ্য সহায়তা প্রকল্পের উদ্বোধন করলাম। ঈদ পরবর্তী বছরব্যাপী এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ। সেইসাথে সমাজের নিবেদিতপ্রাণ, বিত্তশালী ও দেশপ্রেমিক নাগরিকদের সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে স্বেচ্ছাসেবী ও সমাজসেবামূলক সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন নতুন কুঁড়ি বাংলাদেশ এর পাশে থাকার আহ্বান জানান।