আমাদের অর্জন.কম স্টাফ রিপোর্টার …… কাঠালিয়া নব নির্বাচিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের শপথ গ্রহণ ঝালকাঠি কাঠালিয়া উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদ এর নব-নির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্টিত হয়েছে। রবিবার বেলা ১২টার সময় জেলা প্রশাসকের কার্যালয়ে এ শপথ অনুষ্টিত হয় জেলা প্রশাসক মো.জোহর আলী নব-নির্বাচিত চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান শপথ নেওয়ার পরে নব-নির্বাচিত জনপ্রতিনিধিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান জেলা প্রশাসক। শপথ অনুষ্ঠানে উপাস্থি ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপপরিচালাক মো. কামাল হোসেন, কাঠালিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এমাদুল হক মনির ও ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি চিত্তরঞ্জন দত্ত । শপথ নেওয়া নব-নির্বাচিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা হলেন ৬ নং আওড়াবুনিয়া ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান মো. মিঠু সিকদার ,৫ নং শৌলজালিয়া নব-নির্বাচিত চেয়ারম্যান মাহমুদ হোসেন রিপন,৩ নং আমুয়া নব-নির্বাচিত চেয়ারম্যান আমিরুল ইসলাম সিকদার , ৪ নং কাঠালিয়া সদর নব-নির্বাচিত চেয়ারম্যান মাহামুদুল হক নাহিদ,৩ নং আমুয়া নব-নির্বাচিত চেয়ারম্যান আমিরুল ইসলাম সিকদার ২ পাটিখাল ঘাটায় নব-নির্বাচিত চেয়ারম্যান শিশির দাস,১ নং চেচরি রামপুর নব-নির্বাচিত চেয়ারম্যান হারুন অর রশিদ , এরা প্রত্যেকে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রতীক নিয়ে ২১ জুন ২০২১ নির্বাচনে বিজয় লাভ করেন ।