আইভি রহমানের ১৭তম মৃত‍্যু বার্ষিকী আজ

আমাদের অর্জন ২৪ আগস্ট, ২০২১ ।

বিশিষ্ট নারী নেত্রী ও আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক বেগম আইভি রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী আজ। ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগ আয়োজিত সন্ত্রাসবিরোধী মিছিলপূর্ব শান্তি সমাবেশে বর্বরোচিত গ্রেনেড হামলায় আইভি রহমান গুরুতর আহত হন।

সম্মিলিত সামরিক হাসপাতালে চার দিন মৃত্যুর সঙ্গে লড়ে ২৪ আগস্ট তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আইভি রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বিভিন্ন সংগঠন কর্মসূচি গ্রহণ করেছে। আওয়ামী লীগের কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ৯টায় বনানী কবরস্থানে তার কবর জিয়ারত, শ্রদ্ধাঞ্জলি নিবেদন, মিলাদ, দোয়া মাহফিল ও মোনাজাত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *