স্টাফ রিপের্টারঃ ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের অন্তর্গত মতিঝিল থানা ০৯ নম্বর ওয়ার্ড যুবলীগ এর ভারপ্রাপ্ত সভাপতি হাসান উদ্দিন জামাল এর অব্যাহতি নিয়ে ধুম্রঝাল সৃষ্টি হয়েছে।
গত ২৮ শে আগস্ট ২০২১ তারিখে দেওয়া ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জামালকে অব্যাহতি দেওয়া হয়। এই অব্যাহতির বিষয়ে ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাইনউদ্দিন রানার কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন এই বিষয়ে আমি কিছুই জানেন না।
তাছাড়া যে তারিখে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে, সেই তারিখ ছিল আগস্ট মাস।জাতীয় শোকের মাস। বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এর পক্ষ থেকে সংগঠনের দপ্তর সম্পাদক এর মাধ্যমে প্রেস বিজ্ঞপ্তির জানানো হয়েছে ২৩/০৬/২০২১ তারিখ থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কোন কমিটি গঠন, বিলুপ্ত কিংবা কাউকে সংগঠন থেকে বহিষ্কার কিংবা অব্যাহতি দেওয়া যাবে না। ০১/০৯/২০২১ তারিখে পরবর্তী বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আগের বিধি নিষেধ প্রত্যাহার করা হলো।
অর্থাৎ কেন্দ্রের সিদ্ধান্তকে উপেক্ষা করে জননেত্রী শেখ হাসিনার একজন পরীক্ষিত সৈনিককে দল থেকে অব্যাহতি প্রদান করা হলো।
অব্যাহতির প্রতিক্রিয়া নিয়ে জামালের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, একটি চক্র পরিকল্পিত ভাবে সংগঠনকে দুর্ভল করার ষড়যন্ত্রে লিপ্ত। আমি সংগঠন থেকে অব্যাহতি পাওয়ার মতো কোন কর্মকান্ডে কখনো জড়িত ছিলাম না, এখনো নেই। আমি জননেত্রী শেখ হাসিনার রাজপথের সৈনিক। যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এর হাতকে শক্তিশালী করতে সংগঠনের জন্য কাজ করে যাচ্ছি। যে বা যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে অব্যাহতি পত্র দিয়ে আমার মান মর্যাদা ক্ষুন্ন করেছেন, তার তীব্র নিন্দা জানাচ্ছি এবং সংগঠন চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক এর কাছে এর বিচার দাবি করছি।
ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি রানা বলেন, জামাল সংগঠনের দুঃসময়ের কর্মী। সকল কর্মসুচিতে তিনি ব্যাপক নেতাকর্মী নিয়ে সংগঠনের সকল কর্মসুচি সফল করেন। তার রয়েছে শক্তিশালী কর্মী বাহিনী।
এ বিষয়ে মতিঝিল থানা যুবলীগের একাধিক নেতাকর্মীদের সাথে যোগাযোগ করা হয়। তারা বলেন এই অব্যাহতির মাধ্যমে আমরা হতাস। জামাল সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হউক এমন কোন কর্মকান্ডের সাথে কখন জড়িত ছিলেন না। তার নেতৃত্বে মতিঝিল ০৯ নম্বর ওয়ার্ড যুবলীগ খুবই শক্তিশালী ছিল। জননেত্রী শেখ হাসিনার সকল কর্মসুচি ও সংগঠনের সকল প্রোগ্রাম তার নেতৃত্বে আমরা সফল করেছি।