স্টাফ রিপোর্টর : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও মহান বিজয় দিবস উপলক্ষে রমনা থানা ১৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ঢাকা মহানগর দক্ষিন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী বলেন আমরা চাই বিরোধী দল থাকুক কিন্তু মুক্তিযুুদ্ধের পক্ষে থাকতে হবে । মুক্তিযুুদ্ধের বিরুদ্দে কোন কর্মকান্ড করলে এই মাটিতে দাতভাঙ্গা জবাব দিবে। রাজনিতি করতে হলে তাও হতে হবে মুক্তিযুুদ্ধের আদর্শ ভিক্তিক। আপনাদের দিয়ে রাজনিতি হবে না পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চান তাহা বঙ্গবন্ধুর আদর্শের কর্মিরা বেচে থাকা কালিন সম্বাব না। চোরাগুপ্তা পথ দিয়ে ক্ষমতায় আসবেন লুটপাট করে খাবেন এই বাংলার মাটিতে কোনদিন তাহা আর হবেনা। বিশেষ অতিথি বৃন্দ ছিলেন : ঢাকা মহানগর দক্ষিন আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুল আমিন রুহুল এমপি, ডা: দিলীপ কুমার রায়,শহীদ সেরনিয়াবাদ,সাজেদা বেগম,যুগ্ন সাধারন সম্পাদক কাজী মোরশেদ হোসেন কামাল,মহিউদ্দিন আাহম্মেদ মহি,সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার কবির,সাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: নজরুল ইসলাম,
১৩.১৯.২০.নং ওয়ার্ড মহিলা কাউন্সিলর রোকসানা ইসলাম চামেলী,রমনা থানা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ রফিকুল ইসলাম সভাপতিত্ব করেন ১৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো: সরোয়ার হোসেন প্রমূখ ।