আমাদের অর্জন ১০ জানুয়ারি ২০২২
অংশ নাও প্রতিভা অন্বেষণের অনলাইন প্রতিযোগিতা পরিচয় সেরা কিশোর তারকা ২০২২ এ
অপেক্ষার পালা শেষ। অংশ নাও প্রতিভা অন্বেষণের অনলাইন প্রতিযোগিতা
পরিচয় সেরা কিশোর তারকা ২০২২ এ
অংশগ্রহণ করতে পারবে যারা-
১৬ বছরের নিচে যেকোন বাংলাদেশী শিক্ষার্থী।
* পরিচয় সেরা কিশোর তারকা ২০২০ এর চ্যাম্পিয়নরা যে ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছে সে ক্যাটাগরিতে অংশ নিতে পারবে না। অন্য ক্যাটাগরিতে অংশ নিতে পারবে।অংশগ্রহণের নির্দেশনা
* ভিডিও পাঠাতে হবে ২৫ জানুয়ারির মধ্যে।
নৃত্য, আবৃত্তি ও সঙ্গীত তিনটাই প্রতিযোগীদের পছন্দ অনুযায়ী পরিবেশন করবে।
* হিন্দি, ইংরেজি বা ভিনদেশী কোন নৃত্য, সঙ্গীত, আবৃত্তি গ্রহণযোগ্য নয়।
*কোন প্রকার এডিট করা যাবে না ভিডিওতে। আর অবশ্যই অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করে তারপর পরিবেশন করতে হবে।
*গানের সাথে ইনস্ট্রুমেন্ট হিসেবে অ্যাকোস্টিক গিটার বা তবলা ব্যবহার করতে হবে। না হয় অংশগ্রহণ বাতিল বলে বিবেচিত হবে। চাইলে বাড়তি ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা যাবে।
*তবলা ব্যবহার করে নাচও পরিবেশন করা যাবে।
*ভিডিওতে অযাচিত নয়েজ যেন না আসে সেদিকে খেয়াল রাখতে হবে। রেকর্ডিংয়ের সময় ফ্যান বন্ধ রাখতে হবে।
*পর্যাপ্ত আলো আছে এমন স্থানে রেকর্ডিং করতে হবে।
* ভিডিও অবশ্যই ল্যান্ডস্কেপ মুডে করতে হবে। পোট্রেট মুডে ভিডিও করা যাবে না।
*ভিডিও রেকের্ডিং এর সময় স্ট্যান্ড ব্যবহার করলে ভালো। না হয় এমনভাবে করতে হবে যেন ভিডিও না কাঁপে বা না নড়ে।
*নাচের ভিডিও এমনভাবে করতে হবে যেন পা থেকে মাথা পর্যন্ত পুরোটা দেখা যায়।
*নাচের ভিডিওর মিউজিক যেন স্পষ্ট বুঝা যায় বা শোনা যায়।
* কবিতা, নাচ বা গান অবশ্যই পুরোটা পরিবেশন করতে হবে।
*নাচের সাথে পরে মিউজিক এড করা যাবে না।
*আর হ্যাঁ কোন ভিডিওই অন্য কোন ফেসবুক পেজ, আইডি, গ্রুপ বা ইউটিউব সহ কোন অনলাইন প্ল্যাটফর্মে পূর্বে প্রকাশিত হতে পারবে না।
ভিডিও সাবমিটের পর
সাবমিট করা ভিডিও প্রাথমিকভাবে যাছাই করে পরিচয় পেজ এবং ওয়েবসাইটে প্রকাশ করা হবে। সেখান থেকে দর্শক মতামত ও সম্মানিত বিচারকমণ্ডলীর মাধ্যমে দ্বিতীয় রাউন্ডের জন্য প্রতিযোগী নির্ধারণ করা হবে। যারা দ্বিতীয় রাউন্ডের জন্য উত্তীর্ণ হবেন তারা গান, নাচ ও আবৃত্তির নতুন ভিডিও পাঠাবেন। দ্বিতীয় রাউন্ডেও দর্শক মতামত ও সম্মানিত বিচারকমণ্ডলীর মাধ্যমে চূড়ান্ত পর্বের জন্য প্রতিযোগী নির্ধারণ করা হবে। চূড়ান্ত পর্বে উত্তীর্ণ প্রতিযোগীরা দ্বিতীয় ধাপের মতোই নতুন ভিডিওচিত্র পাঠাবেন। এবং এখান থেকেই দর্শক মতামত ও সম্মানিত বিচারকমণ্ডলীর মাধ্যমে প্রতি ক্যাটাগরি চ্যাম্পিয়ন, প্রথম রানার্স আপ ও দ্বিতীয় রানার্স আপ নির্ধারণ করে মোট ৯ জনকে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেয়া হবে। সেরা ৯ কিশোর তারকা পাবে ক্রেস্ট, সনদপত্র, বইসহ আকর্ষণীয় পুরস্কার। এবং চূড়ান্ত পর্বে উত্তীর্ণ সকলকেই পুরস্কৃত করা হবে।
রেজিষ্ট্রেশন ফিঃ প্রতি ক্যাটাগরির জন্য ২০০টাকা।
01636258060 (বিকাশ পার্সোনাল)
01835104487 (নগদ পার্সোনাল)
ভিডিও পাঠানোর সময় বিকাশ বা নগদের মাধ্যমে রেজিষ্ট্রেশন ফি জমা দিয়ে ট্রাঞ্জেকশন আইডি বা যে নাম্বার থেকে পাঠানো হয়েছে তা উল্লেখ করতে হবে।
ভিডিও পাঠাতে হবে
01835104487
এই হোয়াটসঅ্যাপ নাম্বারে।
কোন প্রশ্ন থাকলে যোগাযোগ করো
ইমেইল:
kishoretaroka@gmail.com
বিস্তারিত যোগাযোগ
+880 1733-912150
তুফান মাজহার খান
সমন্বয়ক
পরিচয় সেরা কিশোর তারকা ২০২২