আমাদের অর্জনঃ
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
৭০ বছর আগে এই দিনে মাতৃভাষা অধিকার রক্ষার দাবিতে রক্তচক্ষু উপেক্ষা করে অকুতোভয় বীর সন্তানরা নেমে এসেছিল রাজপথে আজ সেই বীর সন্তানদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান ১৯নং ওয়ার্ড আওয়ামী লীগ
বাংলার দিগন্ত আজ শিমুলের পলাশে রাঙ্গা গাছে নবীন পাতার গুচ্ছ প্রকৃতিতে যখন নবীনের উন্মোচন মায়ের ভাষা মাতৃভাষা অধিকার রক্ষায় রাঙিয়ে দিয়েছিল ঢাকার রাজপথ
আজ সেই বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সর্বস্তরের মানুষ একুশে ফেব্রুয়ারি সোমবার কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রমনা থানা ১৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো: আব্দুস সালাম ও সাধারন সম্পাদক মো: সরোয়ার হোসেন এর নেতৃবৃন্দ ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।