আমাদের অর্জনঃ
শিশু শিক্ষার্থীদের সাথে অন্যরকম জন্মদিন পালন করলেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু
নানা আয়োজনের মধ্য দিয়ে ব্যতিক্রম ভাবে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু’র শুভ জন্মদিন পালন করেছেন। ১মার্চ মঙ্গলবার বিকালে ধানমন্ডি কলাবাগান ক্লাব প্রাঙ্গণে বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীদের মাঝে স্কুল ব্যাগ, জ্যামিতি বক্স, রং পেন্সিল, পানির বোতল, সহ শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়। এবং শিশুদের সাথে জন্মদিনের আনন্দ উপভোগ করেন।
আফজালুর রহমান বাবুর জন্মদিন উপলক্ষে আনন্দঘন পরিবেশে কোমল মতি শিশুদের পাশাপাশি প্রাণের সংগঠন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতা কর্মীদের সাথে নিয়ে জন্মদিনের আনন্দ উপভোগ করেন।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিবন্ধী উন্নয়ন বিষয়ক সম্পাদক আনোয়ার পারভেজ টিংকু, নজিবুর রহমান নিপু,তৌহিদুর রহমান, সেলিম, আবু জাফর, রফিকুল ইসলাম চৌধুরী, মোঃ ফয়সাল, ও বিশিষ্ট ব্যবসায়ী মাসুদ করিম সহ বিভিন্ন সামাজিক সংগঠেন নেতৃবৃন্দ।
আফজালুর রহমান বাবু বলেন আজ আমার জন্মদিনে শিশু শিক্ষার্থী অভিভাবক সহ আমার সংগঠনের নেতা-কর্মীরা অংশ গ্রহণ তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।