অটোচালক নাসির হত্যায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন

আমাদের অর্জন 

কাঁঠালিয়ায় অটোচালক নাসির হত্যার সাথে জড়িতদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির  দাবিতে মানববন্ধন করেছে নাসিরের আত্মীয়-স্বজনসহ এলাকাবাসী

ঝালকাঠির কাঁঠালিয়া ৬মার্চ২০২২  রবিবার সকাল ১১ টায়, কাঠালিয়া উপজেলা পরিষদের সামনে শত শত নারী-পুরুষ নাসির হত্যার দাবিতে মানববন্ধন করেন

গত ২৮ ফেব্রুয়ারি নিখোঁজ হয় উপজেলার বড় কাঠালিয়া গ্রামের মৃত্যু আব্দুল মজিদের মেজো ছেলে অটো চালক নাসির। রাতে বাড়িতে না আশায় মোবাইল ফোন বন্ধ থাকায় পরেরদিন কাঠালিয়া থানায় সাধারণ ডায়েরি করেন নাসিরের পরিবার নিখোঁজের দুইদিন পরে হাত পা বাধা অবস্থায় সৈলার চর  মশা বুনিয়া থেকে নাসিরের লাশ উদ্ধার করেন কাঠালিয়া থানা পুলিশ

পরবর্তীতে বরিশাল রাব ৮ তদন্ত করে বাশবুনিয়া মাহবুবুর রহমানের পুত্র সাকির ৩৫ নামের এক যুবকে কাঠালিয়া বটতলা বাজার থেকে গ্রেপ্তার করে, গ্রেপ্তারকৃত শাকিরের তথ্য অনুযায়ী, নাসিরের ব্যবহারকৃত মোবাইল পাথরঘাটা উপজেলার একটি পুকুর থেকে উদ্বার করে অন্যদিকে অটোরিকশা টি উদ্ধার করে পার্শ্ববর্তী ভান্ডারিয়া থানার চরাইল গ্রামে থেকে।

নাসিরের পরিবারের সদস্যরা জানান, গ্রেফতারকৃত শাকির নাসিরের বন্ধু, পরিবারের সদস্য ও এলাকাবাসী বলেন নাসির বিগত দিনগুলোতে ঢাকায় থাকত তার এধরনে কোন বন্দু ছিল না।

এটা একটি পরিকল্পিত হত্যা বলে দাবী পরিবার ও এলাকা বাসির, তারা আরো দাবি জানানএরকম হত্যাযজ্ঞ শাকির একা ঘটায়নি, তার সাথে আরও লোকজন রয়েছে, সুষ্ঠু তদন্তের মাধ্যমে সকল খুনিদের বিচারের আওতায় এনে সর্বউচ্চ সাস্তি ফাসির দাবী জানান তারা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এমাদুল হক মনির, উপজেলা ভাইস চেয়ারম্যান বদিউজ্জামান বধু শিকদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি উজির সিকদার, কাঠালিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদুল হক নাহিদ সহ বিভিন্ন স্তরের সামাজিক সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুষ্ঠু তদন্তের মাধ্যমে সর্বোচ্চ শাস্তির দাবি জানান মানববন্ধনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *