বিয়ের প্রলোভনে দেখিয়ে ডেকে নিয়ে একটি হোটেলে দলবদ্ধ ধর্ষণ, অভিযোগ তরুণীর

আমাদের অর্জনঃ …… প্রতীকী ছবি

রাজধানীর ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় বিয়ের প্রলোভন দেখিয়ে বাহিরে ডেকে একটি হোটেলে নিয়ে চার বন্ধুসহ এক তরুণীকে (১৯) দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে

সোমবার রাত সাড়ে ৯টার দিকে শারীরিক অসুস্থ ওই তরুণীকে চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে সে হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি।

তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া স্থানীয় এক নারী জানান, সন্ধ্যার দিকে ডেমরা স্টাফ কোয়ার্টার মোড়ে অসুস্থ অবস্থায় পড়েছিল ওই কিশোরী।

তার শরীর থেকে রক্তক্ষরণ হচ্ছিল। তখন সে সাহায্য চাইলে তাকে হাসপাতালে নিয়ে যান।ভুক্তভোগী ওই তরুণী হাসপাতালে পুলিশের কাছে অভিযোগ করে জানান, তামজিদ হোসেন আদর (২২) (দূরসম্পর্কের চাচাতো ভাই) নামে এক যুবকের সঙ্গে দীর্ঘ এক বছর তিন মাস ধরে তার প্রেমের সম্পর্ক রয়েছে। দুজনই থাকেন যাত্রাবাড়ী পাশাপাশি এলাকায়। তারা এ বছর এইচএসসি পরীক্ষা দিয়েছেন। তিন দিন আগে তারা বিয়ে করবে বলে বাসা থেকে চলে আসেন। এই তিন দিন বিভিন্ন জায়গায় ছিল। সোমবার বেলা ৩টার দিকে ওই কিশোরীকে ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকার এক বাসায় নিয়ে যায়।

পুলিশের কাছে তরুণী আরো অভিযোগ করেন, সেখানে গিয়ে দেখেন, রুমটিতে আরো তিন যুবক। তখন তার প্রেমিক তামজিদ জানায়, তারা বিয়ের সাক্ষি হবে এ জন্য এসেছে। এরপর তাকে হোটেলে আটকে তারা চারজন মিলে দলবদ্ধ ধর্ষণ করে। এক পর্যায়ে তাকে ভয় দেখায় ধর্ষণের কথা কাউকে জানালে তাকে মেরে ফেলা হবে এবং আগের নগ্ন ছবি ভাইরাল করে দেবে। কাউকে জানাবে না বলে তাদের আশ্বস্ত করলে তখন তাকে চলে আসতে দেয়। পরে বাইরে এসে সে রাস্তায় পড়ে গেলে স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে যায়।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল খান জানান, রাতে ভুক্তভোগী তরুণীকে দুই পথচারী নারী হাসপাতালে নিয়ে গেছেন। বিস্তারিত তদন্তের জন্য থানা পুলিশকে ঘটনাটি জানানো হয়েছে।

এদিকে ডেমরা থানার ওসি খন্দকার নাসির উদ্দিন বলেন, দলবদ্ধ ধর্ষণের একটি সংবাদ হাসপাতাল থেকে পেয়েছি। বিস্তারিত জানার জন্য হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *