টানা নয়বারের ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোবারক হোসেন মল্লিক আর নেই

আমাদের অর্জনঃ ১১মার্চ ২০২২

ঝালকাঠি: ঝালকাঠি সদর উপজেলার ৬ নম্বর বাসন্ডা ইউনিয়ন পরিষদের (ইউপি) টানা ৯ বারের নির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোবারক হোসেন মল্লিক আর নেই।  

শুক্রবার (১১ মার্চ) ভোর ৫টার দিকে রাজধানীর  ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রবীণ রাজনীতিবিদ।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি স্ত্রী ও চার মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন এবং গুনগ্রাহী রেখে গেছেন

তিনি অনেক দিন  ধরে হার্টের সমস্যা, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিসসহ বার্ধক্য জনিত বিভিন্ন রোগে ভুগছিলেন

ইউপি চেয়াম্যানের পাশাপাশি তিনি ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, জাতীয় শ্রমিক লীগ ঝালকাঠি জেলা শাখার আহ্বায়কের দায়িত্বসহ বিভিন্ন দায়িত্ব পালন করেছেন,তিনি যুক্ত ছিলেন বিভিন্ন সংগঠনের সঙ্গে। তার মৃত্যুতে ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য আমির হোসেন আমুসহ বিভিন্ন রাজনৈতিক  পেশাজীবী সাংস্কৃতিক ব্যক্তিত্ব   শোক জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *