আমাদের অর্জনঃ
প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্মরণে আলোচনা সভা ও দোয়া মোনাজাত
সোমবার ২১মার্চ ২০২২ জাতীয় প্রেসক্লাবে প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ড. হাছান মাহমুদ বলেন, আপাদমস্তক ভালো মানুষ জিল্লুর রহমান রাজনীতিকে দেশসেবা ও সমাজ পরিবর্তনের ব্রত হিসেবে নিয়েছিলেন। তার কাছে অনেক কিছু শেখার আছে। আমাদের দলের সংকটকালে জিল্লুর রহমানের ভূমিকা আমাদের দলের ইতিহাসে তো বটেই বাংলাদেশের রাজনীতির ইতিহাসে অম্লান থাকবে।
পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম বলেন, প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান নেতা এবং মানুষ দুই হিসেবেই বড় মাপের ছিলেন। তিনি দেশের কল্যাণে রাজনীতি করেছেন, সবসময় বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার পাশে থেকেছেন। তার স্মৃতি আমাদের হৃদয়ে চিরজাগরূক।
জিল্লুর রহমান পরিষদের সভাপতি ও বাংলাদেশ সংবাদ সংস্থার পরিচালনা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: আখতারুজ্জামানের সঞ্চালনায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি দিলীপ কুমার রায়, আওয়ামী লীগ নেতা এম এ করিম, বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের সভাপতি শেখ শাহ আলম প্রমুখ সভায় প্রয়াত রাষ্ট্রপতির স্মৃতিচারণ করেন।