| আমাদের অর্জনঃ ১৬ এপ্রিল ২০২২
আমৃত্যু মানুষের সেবায় কাজ করে যেতে চান মানবতার ফেরিওয়ালা টেকনো মিডিয়া লিমিটেড এর কর্ণধর ড. যশোদা জীবন দেবনাথ। আমরা সবাই সৃষ্টির সেরা জীব মানুষ। সবার মাঝে নেই মানুষ্যত্ব বা মানবিক গুণাবলী। সমাজের দৃষ্টিতে মানুষ্যত্বই মানুষের সুপ্ত গুণাবলীর মধ্যে অন্যতম গুণ আর জীবনের একমাত্র অর্থ হল মানবতার সেবা করা। একজন প্রকৃত মানুষ তিনি, যার রয়েছে মানুষ্যত্ববোধ, যিনি নিজের চাওয়া-পাওয়া ত্যাগকরে দুঃস্থ সেবার ব্রত নিয়ে পাশে দাঁড়ান। সমাজে নেতা হতে চায় অনেকেই। তবে সবার মাঝে থাকে না নেতৃত্বের গুণাবলী । একজন প্রকৃত নেতা তিনিই, যিনি কর্মীর মনের ভাষা বোঝেন এবং অনুধাবন করতে পারেন। যিনি চোখের দিকে তাকালেই সাধারণ মানুষের দুঃখ কষ্ট বুঝতে পারেন। বিপদে-আপদে-দুঃসময়ে পাশে থাকা। প্রত্যন্ত অঞ্চলের একজন কর্মীর নামও স্মরণ রেখে নাম ধরে ডাকতে পারেন। তেমনই একজন সবার প্রিয় মানুষ ড. যশোদা জীবন দেবনাথ। যিনি ফরিদপুর জেলার গণমানুষের নেতা। মানবতার ফেরিওয়ালা। মানবতার উজ্জ্বল নক্ষত্র। অনেক গুণের গুণান্বীত একজন মানুষ। যশোদা দেশের অন্যতম সেরা টেকনো মিডিয়া লিঃ এর কর্ণধার। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক চারবারের সিআইপি। দীর্ঘদিন ধরে যুক্ত রয়েছেন আওয়ামী লীগের রাজনীতিতে। বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারন ও লালন করে নিজেকে এগিয়ে যাচ্ছেন দুর্বার গতিতে। আছেন আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক উপ-কমিটিতে এবং বঙ্গুবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা।আওয়ামী রাজনীতিতে বেশ সক্রিয় ভূমিকা পালন করছেন বিশিষ্ট এ ব্যবসায়ী । জন্মস্থান ফরিদপুর বাংলাদেশ আওয়ামী লীগের সকল কর্মসূচিতে সক্রিয় ভূমিকা দলীয় বিভিন্ন কর্মসূচীকে সফল করার জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছে । ফরিদপুর -৩ আসনের সদর উপজেলা আওয়ামী লীগকে সুসংগঠিত করতে নির্ঘুম কাজ করছেন। সনাতন ধর্মালম্বীদের আচার-অনুষ্ঠান উন্নয়নেও বিলিয়ে দিচ্ছেন নিজকে। শেখ হাসিনা সরকারের উন্নয়নের বার্তা নিয়ে ছুটছেন শহর থেকে গ্রামে। যেকোন প্রয়োজনে কর্মীদের কাছে ছুটে যাচ্ছেন। করছেন প্রয়োজনীয় সহযোগীতা। প্রশংসিত হয়েছেন কর্মীবান্ধব নেতা হিসাবে ড. যশোদা জীবন দেবনাথ। শুধু ব্যবসায়ী বা রাজনীতিতেই নয় মানবিক নেতা হিসাবেও তার জুড়ি মেলা ভার। তার আর্থিক সহযোগিতায় ভাগ্য বদলেছে অনেক অসহায় হতদরিদ্রের। নানামুখী মানবিক সেবা নিয়ে প্রতিনিয়তই জনগনের সুখে দুঃখে কাছে যাচ্ছেন। বাড়িয়ে দিচ্ছেন সহযোগীতার হাত। করোনার মহামারীতে কর্মহীন হাজার হাজার অসহায় মানুষকে ত্রান সহায়তা দিয়ে তিনি একাধিকবার খবরের শিরোনামও হয়েছেন। হয়েছেন দেশব্যাপী প্রশংসিত। শুধু মহামারি করোনার সময়েই নয় যেকোন দুর্যোগ দুর্বিপাকে ত্রান কর্তা হয়ে হাজির হোন সাধারন মানুষের কাছে। রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি সামাজিক কর্মকান্ডে অভাবনীয় ভূমিকা রাখছেন। স্বীকৃতি পেয়েছেন সমাজসেবক হিসাবে। তাই মানবতার সেবায় নিবেদিত প্রাণ একজন যশোদার নাম সবার মুখে মুখে। শুধু ফরিদপুরই নয় কল্যাণমূলক কাজে দেশব্যাপী আলোচিত নাম যশোদা জীবন দেবনাথ। দেশের নানা ক্রান্তিকালে এগিয়ে এসে প্রয়োজনীয় সহায়তা করায় তিনি ইতোমধ্যে ফরিদপুরের গণমানুষের মনে জায়গা করে নিয়েছেন। বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বার্তা মানুষের মাঝে ছড়িয়ে দিতে মানুষের দ্বারে দ্বারে ছুটছেন প্রতিনিয়তই। নানা সময়ে বানভাসি মানুষের পাশে দাড়িয়েছেন, দুঃস্থ, গরীব ও অসহায়দের দিয়েছেন ঈদ সামগ্রী। শীতার্থ মানুষের বাড়ি বাড়ি গিয়ে কম্বল বিতরণ। করোনা মহামারির সংকটে ঘরবন্দি মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছেন খাবার। এখনও প্রতিনিয়ত সামাজিক কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন এই মানবতার উজ্জ্বল নক্ষত্র এই মানুষটি।দেশের যে কোনো বড় সংকটে সাধারণ অসহায় হত দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছেন। এলাকার উন্নয়নেও ব্যপক ভূমিকা রাখছেন। পুলিশের কল্যাণে ফরিদপুর জেলা পুলিশকে ৫০ শতাংশ জায়গা লিখে দিয়েছেন। ব্যবহারের জন্য দিয়েছেন ডাবল কেবিন পিকআপ গাড়ি। জানা গেছে, করোনার প্রকোপে যখন জনজীবন স্থবির হয়ে গিয়েছিল তখন প্রায় ১০ হাজার পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরন করেন। দিয়েছেন নগদ অর্থ সহায়তা। এছাড়াও করোনা প্রতিরোধে মাস্ক,সাবান, হ্যান্ড স্যানিটাইজার বিতরণ এবং জনবহুল স্থানে হাত ধোয়ার ব্যবস্থা করেন। প্রতি বছর রমজানে প্রায় ৫ হাজার পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন সকল মানুষের কাছে। নেতা নয় বন্ধু ড. যশোদা।পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আজহায় ৩ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও ৫ হাজার অসহায় পরিবারের মাঝে নতুন কাপড় বিতরণ করেন তিনি। এছাড়াও এলাকার ৫ম ও ৮ম শ্রেণীর মেধাবী শিক্ষার্থীদের মাঝে বই,খাতা কলমসহ বিভিন্ন শিক্ষা উপকরন প্রদান করেন। এছাড়াও শীতে অসহায় শীতার্তদের মাঝে শীত বস্ত্র সহ এলাকার ভাঙা রাস্তা মেরামত ও সাাকো-পুল এবং মাটির রাস্তা নির্মান করে এলাকায় ব্যাপক প্রশংসিত হয়েছেন। এছাড়াও এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় সরকারী বরাদ্দ ছাড়াই সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে ব্রিজ, কালভার্ট, বাঁশের সাঁকো, মাটির কাঁচা রাস্তা মসজিদ- মাদ্রাসা নির্মাণ, স্কুল নির্মাণ, গরিব অসহায় শিক্ষার্থীদের এককালিন নগদ অর্থ সহায়তা।বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ সহায়তা ও ত্রান সামগ্রী বিতরণ ছাড়াও উপজেলাবাসীর জীবনমান উন্নয়নে বিভিন্ন সেবামূলক কাজ করছেন তিনি। সামাজিক নানা উন্নয়নমূল কাজের সাথে দীর্ঘদিন ধরেই জড়িত রয়েছেন তিনি। উপজেলার অসহায় গৃহহীনদের কাঁচা-পাকা ঘর নির্মানে অর্থ সহায়তা দিচ্ছেন মানবতার ফেরীওয়ালা যশোদা। এছাড়াও প্রত্যন্ত ইউনিয়নগুলোর মানুষের সুখে-দুঃখে তাদের পাশে এক কাতারে দাঁড়িয়ে রাস্তাঘাট উন্নয়ন, মাদক নিয়ন্ত্রণ,করোনাকালে কর্মহীনদের মধ্যে চাউল আলু বিতরণ, আগুণে পোড়া পরিবারকে আর্থিক সাহায্য প্রদান, অসুস্থ্য ব্যক্তিদের আর্থিক সাহায্য ও চিকিৎসার ব্যবস্থাসহ নানাবিধ জনকল্যাণমূলক কাজ করে এলাকায় আলো ছড়াচ্ছেন যশোদা। এবিষয়ে জানতে চাওয়া হলে বিশিষ্ট ব্যবসায়ী ড. যশোদা জীবন দেবনাথ বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের আদর্শকে বুকে ধারণ করে মানবতার জননী মাননীয় জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুখী সমৃদ্ধির ডিজিটাল সোনার বাংলা উন্নয়নের বার্তা মানুষের মাঝে ছড়িয়ে দিতে আমি কাজ করছি। জনগনের অকুণ্ঠ সমর্থনই আমার রাজনীতির একমাত্র শক্তি। তার প্রমান হলো আমি যখন গ্রামে যাই তখন হাজার হাজার মানুষের ঢল নামে। ভালবাসা না থাকলে এতো মানুষ আমার কাছে আসতো না। আমিও আমার কর্মীদের মূল্যায়ন করি তাদের সুখে দুঃখে সবসময় পাশে থাকার চেষ্টা করি। আমৃত্যু মানুষের জন্য কাজ করতে চাই। এখানে এই কথাটা প্রনিধানযোগ্য, “ভালো-মন্দের দ্বন্দের মধ্য থেকে মানুষ ভালোকে বেছে নেবে বিবেকের দ্বারা, প্রথার দ্বারা নয়”। |